হাওরে নৌকায় এসে কৃষকের ধান লুটের চেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 60 to 70 boats entered the Baram haor and forcibly cut and carried off farmers' submerged paddy, while farmers who tried to stop them were ignored. Police arrived, the group fled, and no one was reported killed or injured, so this is a forcible robbery with a police chase rather than a serious physical clash.

Reported by:SamakalSingle source
12/05/26•বরাম হাওর (ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রাম এলাকা)

Killed

0

Injured

0

Summary

১২ মে ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে ৬০-৭০টি নৌকার একটি সংঘবদ্ধ দল পানিতে ডুবে থাকা কৃষকদের বোরো ধান জোরপূর্বক কেটে নেওয়ার চেষ্টা করে। পুলিশের ধাওয়ায় লুটকারীরা পালিয়ে যায় এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সংঘবদ্ধ দল (৬০-৭০টি নৌকা)হরিবল দাস (ভাঙাডহর গ্রামের কৃষক)বাবুল দাস (তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য)এসআই মাসুদুল হক মাসুম (দিরাই থানা পুলিশ)এনামুল হক চৌধুরী (ওসি, দিরাই থানা)

Affected infrastructure

পানিতে ডুবে থাকা বোরো ধানের ফসল

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 13/05/26open original ↗

হাওরে নৌকায় এসে কৃষকের ধান লুটের চেষ্টা

হাওরে নৌকায় এসে কৃষকের ধান লুটের চেষ্টা পানিতে ডুবে থাকা হাওরের ধান কেটে নৌকাযোগে নিয়ে যাচ্ছে অভিযুক্তরা। ছবি: সমকাল সমকাল প্রতিবেদক প্রকাশ: ১২ মে ২০২৬ | ২১:১৪ সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া কৃষকদের বোরো ধান লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ৬০ থেকে ৭০টি নৌকার একটি সংঘবদ্ধ দল হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের পানিতে ডুবে থাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করে। তবে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে লুটকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, বরাম হাওরের পানি কমতে শুরু করলে পানির নিচে তলিয়ে থাকা ধান ভেসে উঠতে থাকে। এ সুযোগে নোয়াগাঁও, সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান কেটে নিয়ে যেতে শুরু করে। এতে হাওরপাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান পানিতে ডুবে গেছে। এর মধ্যেও বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে। বরাম হাওরের কৃষক ভাঙাডহর গ্রামের হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না। ধান লুটের খবর পেয়ে মঙ্গলবার বেলা প্রায় ১১টার দিকে দিরাই থানা পুলিশের এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে পুলিশ হাওরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লুটপাট বন্ধ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, বৃষ্টিতে তলিয়ে যাওয়া হাওরের ধান কেটে নিয়ে যেতে আশপাশের কয়েকটি গ্রামের কিছু লোক নৌকা নিয়ে সেখানে প্রবেশ করেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুটপাট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।