স্ত্রীর সহযোগিতায় আশুলিয়ায় শিশুকে ধর্ষণ

AI-classifiedconfidence 95%

Why this classification

A 13-year-old girl was raped in Naihati area of Ashulia on Sunday night (28 June 2026), with the perpetrator's wife helping, and the perpetrator was arrested at the scene. This is a concrete, recent sexual assault, so it counts as violence. The article also reports two other separate incidents (an attempted rape of a 10-year-old and a bloodied young woman found in Savar), which are not included in this record.

Reported by:JugantorSingle source
28/06/26•নৈহাটি এলাকা, আশুলিয়া

Killed

0

Injured

0

Summary

রোববার (২৮ জুন ২০২৬) রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগিতায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

পশুরাম মনিদাসতপসা রানীআশুলিয়া থানা পুলিশ

Tags

RapeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 30/06/26open original ↗

স্ত্রীর সহযোগিতায় আশুলিয়ায় শিশুকে ধর্ষণ

স্ত্রীর সহযোগিতায় আশুলিয়ায় শিশুকে ধর্ষণ Advertisement যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাভার ও আশুলিয়ায় তিনজন ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার রাতে আশুলিয়ার নৈহাটি এলাকায় ১৩ বছরের এক শিশুকে অভিযুক্ত পশুরাম মনিদাস তার স্ত্রী তপসা রানীর সহযোগিতায় ধর্ষণ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। অপরদিকে আরেক ঘটনায় আশুলিয়ায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় রোববার রাতে একটি মামলা করেছেন। আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার সৎ বাবা জহুরুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক। জানা যায়, রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুলকে আটকে রেখে পুলিশে খবর দেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ধর্ষক দুজনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোমবার সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ধরেন্ডা কমলাপুরের ঢাল এলাকা থেকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় এক যুবতীকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। পরে সাভার থানা পুলিশ মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যুবতীটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।