হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে গয়না খুলে নিয়ে পালালেন স্বামী
Why this classification
This incident was classified as gender-based violence in Rajshahi. Parties reported: Husband (Ratul), Victim (Hasina Khatun). Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
রাজশাহীর গোদাগাড়ীতে এক লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে হাসিনা খাতুন নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ২০২৬ সালের ৫ মে কীটনাশক পানে আত্মহত্যা করেন। মৃত্যুর পর হাসপাতাল থেকে তার স্বর্ণালঙ্কার নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
রাজশাহীতে পাওনা ৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। সোমবার সকালে রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। ধার নেওয়া ৪৫০ টাকা ফেরত না দেওয়ার কারণে এ ঘটনা ঘটান আশিকুরের বন্ধু ফয়সাল আলী জয় (২৬)। নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর তাঁর বন্ধু ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে। পেশায় তিনি অটোরিকশাচালক। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ফয়সাল ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি ভাড়া মারতে অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় আবার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাঁ পাঁজরে আঘাত করেন ফয়সাল। এরপর কৌশলে ফয়সাল পালিয়ে যান। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, ঘটনার পর ফয়সালকে ধরতে তাঁরা অভিযান শুরু করেন। পরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে গয়না খুলে নিয়ে পালালেন স্বামী
লাশপ্রতীকী ছবি বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনার জন্য হাসিনা খাতুনের ওপরে নির্যাতন চালাচ্ছিলেন তাঁর স্বামী মো. রাতুল। অত্যাচার সহ্য করতে না পেরে হাসিনা কীটনাশক পান করেন। দ্রুত তাঁকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে শরীর থেকে সব গয়না খুলে নিয়ে পালিয়েছেন রাতুল। এখন হাসিনার লাশ পড়ে রয়েছে হিমঘরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মারা যান হাসিনা খাতুন (২১)। এর পর থেকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন পলাতক। বৃহস্পতিবার (৭ মে) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। হাসিনার স্বামী রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামে। রাতুলের বাবার নাম মো. ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় সাত মাস আগে রাতুলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। হাসিনার স্বজনেরা জানিয়েছেন, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তাঁর সঙ্গে স্বামী মো. রাতুল, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে লাশের শরীর থেকে গয়না খুলে নেওয়া হয়। এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকেই পালিয়ে যান। হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম বলেন, রাতুল মাদক ব্যবসায়ী। নিজে মাদক সেবনও করেন। বিয়ের পর থেকে তিনি হাসিনাকে চাপ দিচ্ছিলেন যে তাঁকে যেন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেন। এই টাকায় রাতুল ফেনসিডিলের ব্যবসা করবেন। কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে দেননি। এ জন্য তাঁকে প্রায়ই নির্যাতন করতেন রাতুল। নির্যাতন সইতে না পেরে দুই মাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার দিবাগত মধ্যরাতে কীটনাশক পান করেন। এরপর তাঁকে প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসিনা মারা যান। মৃত্যুর পর তাঁর শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যান স্বামীসহ অন্যরা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওসি জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার লাশ রাখা হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের পর বাবার বাড়ির লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন গোদাগাড়ীআত্মহত্যানারী নির্যাতনযৌতুকরাজশাহীরাজশাহী বিভাগ
