জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

AI-classifiedconfidence 95%

Why this classification

A 60-year-old man was beaten to death with a stick by his son on 16 May 2026 in Debidwar, Comilla, after a fight over his share of money from a land sale. The incident is recent, involves a physical attack and a death, and took place in Bangladesh, so it qualifies as violence.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
16/05/26•Alampur area, Debidwar Pourashava

Killed

1

Injured

0

Summary

কুমিল্লার দেবিদ্বারে ১৬ মে (শনিবার) জমি বিক্রির টাকার ভাগ না পাওয়ায় মাদকাসক্ত বড় ছেলে নাজমুল হাসান রাসেলের লাঠির আঘাতে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নিহত হন। ঘটনার পর রাসেল গা ঢাকা দিয়েছেন এবং পুলিশ তাকে আটকের চেষ্টা করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Nazmul Hasan Rasel (35), son and suspect, drug userAbdul Alim Chenu Miah (60), father and victim, mobile tower security guardMonirujjaman, acting OC, Debidwar Police Station

Tags

MurderLand DisputeDomestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 17/05/26open original ↗

বাবাকে পিটিয়ে আহত, হাসপাতালে মৃত্যু

বাবাকে পিটিয়ে আহত, হাসপাতালে মৃত্যু ছবি: সমকাল দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬ | ০১:৪৪ কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় ছেলের পিটুনিতে আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম ছেনু মিয়া আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন।  এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক। পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মিয়া মাদকাসক্ত। মাদকসেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি বিক্রি করেন। আজ শনিবার সকালে রাসেল তার বাবার কাছে জমি বিক্রির টাকার ভাগ চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ছেনু মিয়া ছেলেকে ধাওয়া করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাসেল তার বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত ছেনু মিয়াকে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। পরে দুপুর দেড়টার দিকে অবস্থার অবনতি হলে স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, ‘রাসেল এর আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেন। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিলেন। পরে আবারও টাকার জন্য বাবার ওপর চাপ দেন।’ এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনও কোনো মামলা করেনি কেউ।’ - বিষয় : - কুমিল্লা - পিটিয়ে হত্যা - বাবাকে হত্যা

Source 2: Dhaka Post · 17/05/26open original ↗

জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছেন তার ছেলে। শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনি একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) গা ঢাকা দিয়েছেন। দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘাতক রাসেল একজন মাদকসেবী। তিনি প্রায়শই মাদকের টাকার জন্য তার বাবার গায়ে হাত তুলতেন। সম্প্রতি ছেনু মিয়া রাসেলকে না জানিয়ে তাঁর একটি জমি বিক্রি করেন। রাসেল সেই খবর জেনে যান। শনিবার দুপুরে রাসেল জমি বিক্রির টাকার ভাগ দেওয়ার জন্য তার বাবাকে চাপ দেন। এ সময় বাবা-ছেলের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল তার বাবাকে একটি লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। আহত ছেনু মিয়াকে প্রথমে ঘরে রেখেই শুশ্রূষা করেন স্বজনরা। দুপুর দেড়টার দিকে তার অবস্থা খারাপের দিকে যাওয়ায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছেনু মিয়ার প্রতিবেশীরা জানান, মাদকাসক্ত রাসেল রোজগারের সব টাকা মাদকের পেছনেই ওড়াতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এমনকি তার বাবাকেও কয়েকবার মারধর করেছেন। বাবাকে সবসময়ই টাকার জন্য চাপ দিতেন। টাকা না পেলেই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ঘাতক রাসেল গা ঢাকা দিয়েছেন। আমরা তাকে আটকের চেষ্টা করছি। আরিফ আজগর/এমএসএ

Source 3: Jugantor · 16/05/26open original ↗

ছেলের মারধরে প্রাণ হারালেন বাবা

ছেলের মারধরে প্রাণ হারালেন বাবা Advertisement দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৩০ পিএম কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল আলিম সেনু পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো। শনিবার সকালে টাকা দাবিকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবা আব্দুল আলিম সেনুকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল। কিছুদিন আগে রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে। সে ওই টাকা দিয়ে মাদক সেবন করতো। সকাল ৯টার দিকে বসতঘরের ভেতরে বাবাকে মারধর করে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি। এখনও কেউ মামলা দায়ের করেনি।