পঞ্চগড়ে ‘মব’ সৃষ্টি করে গরু লুটের চেষ্টা
Why this classification
This is a specific, recent incident in Panchagarh where a mob blocked a highway with bricks, chased cattle trucks and pickup vans, and tried to snatch the cattle, followed by a physical scuffle with traders. No deaths or injuries are reported, but the physical attack and clash make it a valid violence incident.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ১৯ মে (মঙ্গলবার) ভোরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে চোরাই গরুর অভিযোগ তুলে একদল লোক ঢাকাগামী গরুবাহী ট্রাক ও পিকআপে হামলা চালিয়ে গরু লুটের চেষ্টা করে। ইট ফেলে গতিরোধ, ধাওয়া এবং কাঞ্চনজঙ্ঘা পাম্পে শতাধিক তরুণের হামলার পর পুলিশ ব্যবসায়ী ও গরু উদ্ধার করে, তবে স্থানীয়দের সঙ্গে হাতাহাতি হয়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পঞ্চগড়ে ‘মব’ সৃষ্টি করে গরু লুটের চেষ্টা
রাতের আঁধারে গাড়িতে হামলা পঞ্চগড়ে ‘মব’ সৃষ্টি করে গরু লুটের চেষ্টা Advertisement পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পঞ্চগড়ে ঢাকাগামী বেশ কয়েকটি গরুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। চোরাইপথে আসা ভারতীয় গরু বহন করা হচ্ছে এমন ধুয়া তুলে ‘মব’ সৃষ্টি করে গরুগুলো লুটের চেষ্টা করা হয়। মঙ্গলবার ভোরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু ও ব্যবসায়ীদের উদ্ধার করে। ভুক্তভোগীরা জানান, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে কেনা গরু নিয়ে একটি ট্রাক ও দুটি পিকআপ ভ্যানে ১৯টি দেশি গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন ঢাকার ডেমরার চার ব্যবসায়ী। কিন্তু ভজনপুরে রাস্তায় ইট ফেলে তাদের গতিরোধের চেষ্টা করা হয়। একটি গ্রুপ মোটরসাইকেল ও গাড়ি নিয়ে গরুর গাড়িকে ধাওয়া করে। গরু বহনকারী গাড়িচালকরা গতি বাড়িয়ে পৌঁছে যান পঞ্চগড় জেলা শহরের কাঞ্চনজঙ্ঘা পাম্পে। সেখানে এসে শতাধিক তরুণ গরুর গাড়ি থেকে গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান বলেন, ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে। আমরা তথ্য যাচাই করে দেখেছি, গরুগুলো চোরাই নয়। এগুলো তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা থেকে কেনা হয়েছে। পরে গরুগুলো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয় কিছু লোকের সঙ্গে গরুর ব্যবসায়ীদের হাতাহাতি হয়। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করব।
