বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল ঝোপে

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports discovery of two dead bodies (a truck driver and a housewife) in Bangladesh, indicating homicide. No political or other specific motive is mentioned, so it is classified as a violent criminal incident.

Reported by:JugantorSingle source
12/10/26•Ram Nathpur Union, Abdullayapur village / Detterchar near Kamalpur highway

Killed

2

Injured

0

Summary

পীরগঞ্জে কাঁঠাল গাছ থেকে ট্রাক চালকের ঝুলন্ত লাশ এবং বকশীগঞ্জের দত্তেরচর থেকে গৃহবধূ রোজিনা আক্তারের অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়েছে। উভয় দেহের মৃতদেহের কারণ এখনও তদন্তাধীন, রোজিনার স্বামী ইয়াকুব আলী পালিয়ে গেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ফারুক মিয়ারোজিনা আক্তারইয়াকুব আলীPolice OC

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/10/26open original ↗

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল ঝোপে

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল ঝোপে পীরগঞ্জে গাছে ঝুলছিল ট্রাকচালকের নিথর দেহ Advertisement পীরগঞ্জ ও বকশীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পীরগঞ্জে একটি কাঁঠালগাছ থেকে এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের পূর্বপাড়া বিলের ধারের একটি কাঁঠালগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম ফারুক মিয়া। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। পীরগঞ্জ থানার ওসি জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এদিকে বকশীগঞ্জের দত্তেরচর নামক স্থানে হাইওয়ে সড়কের পাশে ঝোপ থেকে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী ইয়াকুব আলী পলাতক। সোমবার সকালে থানা পুলিশ বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করে। নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পান। পরে স্বজনরা লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ইয়াকুব আলী পলাতক বলে জানা গেছে।