পাইকগাছা গফরগাঁও ফরিদগঞ্জে তিনজনের লাশ উদ্ধার
Why this classification
This article reports several separate events, but only one involves violence: a man was struck on the head with a stick over a minor quarrel in Gobindaganj, Gaibandha, on June 5, 2026, and died on June 7 after treatment. The other discoveries of bodies in Paikgachha, Gafargaon and Faridgonj were excluded because they appear to be suicides, deaths from mental illness, or cases with no violence reported.
Killed
1
Injured
0
Summary
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ জুন ভুতগাড়ী গ্রামে চায়ের দোকানে বসা মমতাজ আলীকে উপজাতি প্রভাস কিসকো তুচ্ছ ঘটনার জের ধরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন মমতাজের মৃত্যু হয় এবং ১৫ জুন প্রধান অভিযুক্ত প্রভাসকে গ্রেফতার করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
পাইকগাছা গফরগাঁও ফরিদগঞ্জে তিনজনের লাশ উদ্ধার
পাইকগাছা গফরগাঁও ফরিদগঞ্জে তিনজনের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জে মমতাজ হত্যায় উপজাতি গ্রেফতার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পাইকগাছায় বৃদ্ধ, গফরগাঁওয়ে ব্যাংক কর্মচারী এবং ফরিদগঞ্জে মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়েছে। গোবিন্দগঞ্জে মমতাজ হত্যায় এক উপজাতিকে গ্রেফতার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামের বেতাঙ্গী বদ্ধ নদীর চর থেকে বিরিঞ্চি মণ্ডল নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সুরতহাল রিপোর্ট তৈরি করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বড় ছেলে উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে খাবার খাওয়ার পর বেরিয়ে তিনি নিখোঁজ হন। সকালে খবর পেয়ে নদীর চরে বাবার লাশ শনাক্ত করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে বাসা থেকে শরিফুল ইসলাম (২০) নামে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গফরগাঁও পৌর শহরের ৮নং ওয়ার্ডের মাজারবাড়ি সড়কের বিলকিস ভিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরিফুল তিনি ন্যাশনাল ব্যাংক গফরগাঁও উপশাখার অফিস সহায়ক ছিলেন। তিনি ফুলবাড়িয়ার দক্ষিণ আন্দারিয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে। ওই বাসার মালিক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমান জানান, সকালে ব্যাংকের লোকজনের ফোন পেয়ে আমি তাকে ডাকতে যাই। কোনো সারাশব্দ না পেয়ে দরজায় নক করে দেখি ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। এসআই আবু বক্কর সিদ্দিক জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে সোমবার বিকারগ্রস্ত মাদকসেবীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাঈম হোসেন উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের মিস্ত্রী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি মাদক সেবনে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ওই যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জের মমতাজ আলীকে হত্যার ১০ দিন পর প্রধান অভিযুক্ত প্রভাস কিসকো নামে এক উপজাতিকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ৫ জুন গোবিন্দগঞ্জের ভুতগাড়ী গ্রামের মমতাজ আলী জুমার নামাজের পর দোকানে বসে চা পান করছিলেন। এ সময় উপজাতি প্রভাস কিসকো তুচ্ছ ঘটনার জেরে মমতাজের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন মমতাজ মারা যান। এ ঘটনায় ছোটভাই আবু সাঈদ ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
