দৌলতদিয়া যৌনপল্লিতে হামলা লুটপাট

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident from 29 May 2026 involving mutual attacks, vandalism, looting and a man being hacked with sharp weapons, leaving one injured with a severed finger. No party or group is named as the attacker, and no deaths were reported, so the perpetrators are recorded as unknown.

Reported by:JugantorSingle source
29/05/26•দৌলতদিয়া যৌনপল্লি, সামসু মাস্টারপাড়া

Killed

0

Injured

1

Summary

২৯ মে গভীর রাতে গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লি ও সামসু মাস্টারপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পালটাপালটি হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। দুর্বৃত্তরা বাড়িওয়ালা ইয়াকুব আলী পালকে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করে, এতে তার বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ইয়াকুব আলী পাল (বাড়িওয়ালা, আহত)শহীদ পাল (ইয়াকুবের বড় ভাই, মামলার বাদী)হাসেম শেখ (মামলার বাদী)শফিকুল ইসলাম (ওসি, গোয়ালন্দ ঘাট থানা)দুর্বৃত্তরা

Affected infrastructure

houses

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/06/26open original ↗

দৌলতদিয়া যৌনপল্লিতে হামলা লুটপাট

দৌলতদিয়া যৌনপল্লিতে হামলা লুটপাট কুপিয়ে জখম ১ Advertisement গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পালটাপালটি হামলা, ভাঙচুর, লুটপাট ও পল্লির এক বাড়িয়ালাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। ২৯ মে গভীর রাতে দৌলতদিয়া যৌনপল্লি ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হলেও রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লি ও আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলায় আহত বাড়িওয়ালা ইয়াকুব আলী পাল দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়েছে। এতে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন। উভয়ের মামলার অভিযোগ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।