কক্সবাজারে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত ২
Why this classification
The article describes a physical clash involving knives that resulted in two deaths and one injury, meeting the definition of violence and occurring within the 14‑day window in Bangladesh.
Killed
2
Injured
1
Summary
কক্সবাজারের পাহাড়তলী ইসলামপুরে পূর্বের বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঘটেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কক্সবাজারে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত ২
কক্সবাজারে পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত ২ কক্সবাজার প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৯:১২ কক্সবাজার শহরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা আসিফ (২৭)। আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফের মৃত্যু হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরজনের মরদেহ চট্টগ্রামে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
