কক্সবাজারের চকরিয়া / খুটাখালীর বন উজাড় করে স্থাপনা নির্মাণের হিড়িক

AI-classifiedconfidence 72%

Why this classification

This incident is classified as political violence because the Mohammad Ali Liton Gang launched an armed attack against a lawyer's family in Khutakhali, Chakaria, to facilitate the illegal occupation of reserved forest land. Although no human casualties were reported, the attack and the killing of a calf were used to terrorize the community and secure territorial control. The event is supported by one source and occurred on August 10, 2026. The specific political affiliations of the perpetrator and victim sides are not recorded.

Reported by:SamakalSingle source
10/08/26•Khutakhali, Chakaria

Killed

0

Injured

0

Summary

কক্সবাজারের চকরিয়ায় খুটাখালী সংরক্ষিত বনাঞ্চল দখল ও মাটি উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক আইনজীবীর পরিবারের ওপর সশস্ত্র হামলা এবং বাছুর কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভূমিদস্যু চক্রটি ধারাবাহিকভাবে বনের জমি দখল ও এলাকার মানুষকে আতঙ্কিত করে রাখছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

72% · severity 4

Parties involved

Mohammad Ali Liton GangLawyer's Family

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 10/08/26open original ↗

কক্সবাজারের চকরিয়া / খুটাখালীর বন উজাড় করে স্থাপনা নির্মাণের হিড়িক

সারাদেশ কক্সবাজারের চকরিয়া খুটাখালীর বন উজাড় করে স্থাপনা নির্মাণের হিড়িক × চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৩:৩১ - অ + কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ফুলছড়ি রেঞ্জের খুটাখালী সংরক্ষিত বনাঞ্চল দখলের হিড়িক পড়েছে। প্রভাবশালীদের নেতৃত্বে গড়ে ওঠা চক্র খেয়ে ফেলছে বনের জমি। বন দখল করে কোথাও গড়ে তোলা হচ্ছে খামারবাড়ি, কোথাও মুরগির খামার। আবার কোথাও তৈরি হচ্ছে বাগান। এ ছাড়া মাটি কেটে বিক্রি চলছে দেদার। চক্রের অনেকের বিরুদ্ধে মামলা হলেও দায়িত্বশীলদের নিষ্ক্রিয়তার সুযোগে মাটিখেকোরা উজাড় করে ফেলছে বনভূমি। খোঁজ নিয়ে জানা গেছে, খুটাখালী পূর্বপাড়ার বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটনের নেতৃত্বে গড়ে উঠেছে বিশাল এক চক্র। এই চক্রই বনভূমি জবরদখল করে তৈরি করছে বিভিন্ন স্থাপনা ও বাগান। এর আওতায় রয়েছে খুটাখালী ইউনিয়নের নরপাড়ি, গোদাড়পাড়ি, হরিখোলা এবং কচুতলিয়া এলাকায় বনের সংরক্ষিত বিশাল জমি। শুধু বনের জমি দখল নয়; একই সঙ্গে খুটাখালী ছড়া খাল ও বসত ভিটা-সংলগ্ন এলাকা থেকে দিন-রাত খননযন্ত্র (ভেকু) ও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ, বসতবাড়ি ও সরকারি বনাঞ্চল। সব মিলিয়ে বনের প্রায় ২০ একর জমি দখল ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদকের হাতে আসা বন বিভাগ, চকরিয়া থানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নথি পর্যালোচনা করে মোহাম্মদ আলী লিটন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গুরুতর সব অপরাধের তথ্য মিলেছে। ফুলছড়ি বিটের হরিখোলা এলাকায় সংরক্ষিত বনে বেআইনি প্রবেশ, বনের আকৃতি পরিবর্তন করে বালু উত্তোলন ও মাটি পাচারের অভিযোগে মোহাম্মদ আলী লিটন ও তাঁর ভাই মো. ইব্রাহিমের বিরুদ্ধে বন আইনে মামলা রয়েছে। গোদারপাড়ি এলাকায় জবরদখলের উদ্দেশ্যে বনের জায়গা পরিষ্কার, মাটি কেটে সমতলকরণ ও মুরগির খামার নির্মাণের অভিযোগে লিটন ও ইব্রাহিমের বিরুদ্ধে মামলা করা হয়। একই এলাকায় বনের জায়গা কেটে সমতল করে চাষাবাদের অভিযোগে লিটন, ইব্রাহিম ও ইকবালের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া কচুতলিয়া এলাকায় প্রাকৃতিকভাবে জন্মানো গাছ কেটে ফলের বাগান করে বনের জমি দখলের অভিযোগে লিটন ও জালাল ড্রাইভারের বিরুদ্ধে মামলা রয়েছে। চকরিয়া উপজেলার জঙ্গল খুটাখালী মৌজায় জবরদখল করা বরই বাগান-সংলগ্ন এলাকায় প্রবেশকে কেন্দ্র করে এক আইনজীবীর পরিবারের ওপর সশস্ত্র হামলা, বাছুরকে কুপিয়ে হত্যা ও প্রাণনাশের হুমকির অভিযোগে লিটনসহ ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। ভুক্তভোগী আইনজীবী ইয়াসমিন আক্তার বলেন, ‘লিটন এলাকার ত্রাস হিসেবে সাধারণ মানুষকে আতঙ্কে রেখেছে। তার একটি সিন্ডিকেট রয়েছে। তারা প্রতিনিয়ত বনের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। বনে গরু-মহিষ গেলে ধরে নিয়ে গায়েব করে ফেলে। সম্প্রতি আমার মহিষের দল সেখানে গেলে একটি বাছুরকে কুপিয়ে হত্যা করে; আরেকটি নিয়ে যায়। এই ভূমিদস্যুদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। না হলে বন হারিয়ে যাবে এবং সাধারণ মানুষ আতঙ্কে থাকবে।’ মোহাম্মদ আলী লিটন ও সহযোগীদের অপকর্মের বিরুদ্ধে গত ২৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেছে খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, লিটনের নেতৃত্বে আটজনের এক ভূমিদস্যু চক্র দিনরাত ড্রেজার ও খননযন্ত্র দিয়ে মানুষের বসতভিটা ও খতিয়ানভুক্ত জায়গা থেকে জোর করে বালু ও মাটি তুলে নিয়ে যাচ্ছে। অন্যদিকে চকরিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল করিম একটি দৈনিক পত্রিকার রিপোর্টের ওপর ভিত্তি করে লিটনের বিরুদ্ধে মিস মামলা করেন। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে গত ১৬ জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, সম্প্রতি বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটন এবং মৃত নূর আহমদের ছেলে মহিদুল ইসলাম শালবাগান কেটে কাঁটাতারের বেড়া দিয়ে ফলের বাগান করেছেন। অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে মোহাম্মদ আলী লিটন বলেন, ‘আমি এসব অপরাধ বা জমি দখলের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্রমূলক এসব অপপ্রচার চালাচ্ছে।’ মোহাম্মদ আলী লিটনের বিষয়ে জানতে চাওয়া হলে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, তাঁর নামে তো বন বিভাগ একাধিক মামলা করেছে। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশ গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে পাহাড়ি এলাকায় আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করতে কষ্ট হচ্ছে। বিষয় : কক্সবাজার আরও পড়ুন ২৮ শিক্ষকের দুই মাদ্রাসায় শিক্ষার্থী ৩২, পাস করেননি কেউ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৌদি আরবে আগুনে নিহত প্রবাসীদের মরদেহ দেশে আনতে লাগতে পারে আরও কয়েক দিন সর্বশেষ ২৮ শিক্ষকের দুই মাদ্রাসায় শিক্ষার্থী ৩২, পাস করেননি কেউ ঘরে বসেই থাইরয়েডের সমস্যা বুঝবেন যেভাবে আগামী পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টি, ভারী বর্ষণের আভাস বিদেশি কোচের আকুতিতে বিব্রত বাফুফে ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কোমরের মেদ কমাতে উপকারী ৩ প্রোটিন স্মুদি আরও পড়ুন ×