সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১
Why this classification
This incident was classified as political violence in Satkhira. It involved Awami League against BNP. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.
Killed
0
Injured
1
Summary
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়েছে। এতে একজন আহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার
সাতক্ষীরায় বিএনপি কার্যালয় থেকে ককটেল উদ্ধার ছবি- সমকাল সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৫:০১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৫:১৭ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী জানান, শনিবার রাত ১২টার দিকে তাদের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত ১ Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিনগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হলে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাকি দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী বলেন, গভীর রাতে পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ২০২৪ সালে সরকার পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এলাকায় গোপনে অবস্থান করছেন। রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তারা দাবি করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ
ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল রাতেছবি: সংগৃহীত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিএনপি। কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইদ্রিস আলী বলেন, শুক্রবার রাতে তিনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য রওশন কাগুজিসহ ১০ থেকে ১২ জন নেতা–কর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে কার্যালয়ে তালা দিয়ে তাঁরা পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় বিকট শব্দ শুনে দ্রুত ফিরে এসে কার্যালয়ের দরজা খুলে ভেতরের এক কোণে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধী কোনো পক্ষ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। খবর পেয়ে রাতেই কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই রাতে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন সাতক্ষীরাবিএনপিকালীগঞ্জ (সাতক্ষীরা)অভিযোগখুলনা বিভাগ
