হবিগঞ্জে মাদক কারবার নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, concrete incident dated Sunday night (31 May 2026) in which villagers from several Habiganj villages fought with traditional weapons, injuring at least 50 people and looting around 10 shops. Six people were detained, so it qualifies as violence and is not just an arrest.

Reported by:Ajker PatrikaSingle source
31/05/26•নতুন বাজার এলাকা, হবিগঞ্জ সদর (Notun Bazar area, Habiganj Sadar)

Killed

0

Injured

50

Summary

৩১ মে ২০২৬ (রোববার) রাতে হবিগঞ্জ সদরের বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের যুবকদের মাদক কারবার নিয়ে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়ে চার গ্রামে ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টার দেশীয় অস্ত্রের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন এবং অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বনদক্ষিণ গ্রামের যুবকচরহামুয়া গ্রামের যুবকসুলতানশী ও বনগাঁও গ্রামবাসীহবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হকসেনাবাহিনী

Affected infrastructure

shops

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Ajker Patrika · 01/06/26open original ↗

হবিগঞ্জে মাদক কারবার নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মাদক কারবার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদকের কারবার নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী গ্রাম এবং চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চার গ্রামেই। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। একই সঙ্গে অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি টিয়ার শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।