চাঁদপুরে লেংটার মেলা বন্ধের নির্দেশ
Why this classification
This article reports a specific physical clash between two groups over drugs at the Langta fair in Chandpur on 31 March 2026, in which the shrine's chief caretaker was hacked and injured. The incident is recent, took place in Bangladesh, and involves a physical attack with a blade, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
চাঁদপুরের মতলব উত্তরের বেলতলীতে হযরত শাহ সোলেমান লেংটার মেলার উদ্বোধনের দিন, ৩১ মার্চ ২০২৬, মাদককে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া কুপিয়ে জখম হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রশাসন অনুমতি না থাকায় মেলা বন্ধের নির্দেশ দেয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাঁদপুরে লেংটার মেলা বন্ধের নির্দেশ
চাঁদপুরে লেংটার মেলা বন্ধের নির্দেশ চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ২৩:০৫ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকার হযরত শাহ সোলেমান লেংটার মেলা বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। আজ বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানীব। এসপি জানান, প্রশাসন থেকে মেলার কোনো অনুমতি নেই। তাই, আজকের মধ্যেই মেলার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই এলাকায় মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, মেলা করার কোনো অনুমতি প্রয়োজন থেকে দেওয়া হয়নি। তাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলা বন্ধের নির্দেশনা দিয়েছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা রাতে যেতে না পারলে সকালে চলে যাবেন। মেলায় মাদক বিক্রি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলে ল্যাংটার মেলার অনুমতি না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় চাঁদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম নামের একটি সংগঠন। তবে অনুমতি ছাড়াই মঙ্গলবার (৩১ মার্চ) ১০৭তম লেংটার ওরশ ও মেলার উদ্বোধন করা হয়। এর আগেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মেলায় জড়ো হন। মেলা উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে মেলায় দু’পক্ষের সংঘর্ষে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। - বিষয় : - চাঁদপুর
