পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, অতঃপর..

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, specific incident on 7 June 2026 in which men posing as police forcibly took a young man from one place and were then physically detained by local residents. Two suspects were arrested and the victim was rescued, so it counts as an attack involving forcible seizure rather than a simple arrest, though no injuries are reported.

Reported by:JugantorSingle source
07/06/26•আমবাড়ী এলাকা, পোগলা ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

নেত্রকোনার কলমাকান্দায় ৭ জুন (রোববার) সকালে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি বারহাট্টার চিরাম এলাকা থেকে সোহরাব হোসেন নামে এক যুবককে তুলে নিয়ে আমবাড়ী এলাকায় আসে। স্থানীয়দের হস্তক্ষেপে দুজন আটক হন, যুবককে উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল ও হ্যান্ডকাফ জব্দ করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সিজন মিয়া (৩৪), আটকসুজাত মিয়া (৩৩), আটকসোহরাব হোসেন (২৮), অপহৃত যুবককলমাকান্দা থানার ওসি সজল সরকারভুয়া পুলিশ পরিচয়ধারী অজ্ঞাত ব্যক্তিরা (পালিয়ে গেছে)

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 07/06/26open original ↗

পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, অতঃপর..

পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, অতঃপর.. Advertisement কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার অভিযোগে দুই ‘ভুয়া পুলিশকে’ আটক করা হয়েছে। এ সময় অপহৃত যুবককে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়। রোববার (৭ জুন) বিকালে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকার আব্দুল লতিফ তালুকদারের ছেলে মো. সিজন মিয়া (৩৪) এবং একই এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে মো. সুজাত মিয়া (৩৩)। উদ্ধার হওয়া যুবক সোহরাব হোসেন (২৮) বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের ওয়ারেজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে উপজেলার চিরাম এলাকা থেকে সোহরাব হোসেন নামের এক যুবককে তুলে নিয়ে কলমাকান্দার আমবাড়ী এলাকায় আসেন। তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন মিলে দুই ব্যক্তিকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয়রা কলমাকান্দা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সিজন মিয়া ও সুজাত মিয়াকে আটক করে। একই সঙ্গে সোহরাব হোসেনকে উদ্ধার করা হয়। কলমাকান্দা থানার ওসি সজল সরকার বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বারহাট্টা থেকে তুলে আনা সোহরাব হোসেন নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।