বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, দোকান–বাড়ি ভাংচুর, আহত ১৫

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a concrete, recent incident in which supporters of a union chairman attacked a BNP temporary office, a shop and houses on 18 April 2026, with at least 15 people injured and local weapons reportedly used. It qualifies as violence because it involves physical attacks and vandalism, and the article does not describe it as a summary, statement or old event.

Reported by:JugantorSingle source
18/04/26•কমলেশ্বরদী চরপাড়া বাজার, দাদপুর ইউনিয়ন, বোয়ালমারী

Killed

0

Injured

15

Summary

ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজারে ১৮ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় জমি বিরোধের জেরে চেয়ারম্যানপক্ষের সমর্থকরা বিএনপির অস্থায়ী কার্যালয়, একটি সারের দোকান ও কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এতে অন্তত ১৫ জন আহত হন এবং পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNPNCP

Other actors

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা (চেয়ারম্যানপক্ষ)বিল্লাল হোসেন (জমির মালিক)ছিরু মাতুব্বর (সারের দোকানের মালিক)জাহিদুল ইসলাম (বাড়ির মালিক)এনামুল চৌধুরী (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা)আজম খান (সহকারী পুলিশ সুপার, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল)

Affected infrastructure

বিএনপির অস্থায়ী কার্যালয়সারের দোকানবাড়ি

Tags

Party ClashLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP, NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 19/04/26open original ↗

বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, দোকান–বাড়ি ভাংচুর, আহত ১৫

বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, দোকান–বাড়ি ভাংচুর, আহত ১৫ Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম ছবি: যুগান্তর ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ২১ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ দখল করে ২০২০ সালে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার মামলা–মোকদ্দমা হয়েছে। মোশাররফ হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের কথা থাকলেও চেয়ারম্যানপক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা দেন। এর জেরে শনিবার বিকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যানপক্ষের সমর্থকরা চরপাড়া বাজার এলাকায় এসে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ছিরু মাতুব্বরের সারের দোকান, জাহিদুল ইসলামের বাড়ি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা এনামুল চৌধুরীর বাড়িতেও হামলা ও ভাংচুর করা হয়। স্থানীয়দের দাবি, হামলায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। এতে নারী–পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিল্লাল হোসেন বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি জমির দখল পাননি। বর্তমানে ওই জমি চেয়ারম্যানপক্ষের দখলে রয়েছে। তিনি বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর ও হামলার অভিযোগ করেন। ছিরু মাতুব্বর অভিযোগ করে বলেন, তার সারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন বলেন, তার বাড়িতে তালা লাগানো হয়েছে এবং তার লোকজনকে উসকানি দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ তিনি অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেন। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।