দামুড়হুদায় শিবির নেতাকে তুলে নিয়ে মারধর

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical attack on a political leader by members of a rival political student wing, which constitutes political violence.

Reported by:JugantorSingle source
12/07/26•Damurhuda

Killed

0

Injured

1

Summary

দামুড়হুদায় ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সুমনকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সুমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Jamaat

Other actors

Md. SumonFiroz Ahmed MontuOC Azad Rahman

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 13/07/26open original ↗

দামুড়হুদায় শিবির নেতাকে তুলে নিয়ে মারধর

ছাত্রদল নেতাকে নিয়ে পোস্ট দামুড়হুদায় শিবির নেতাকে তুলে নিয়ে মারধর Advertisement দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ দামুড়হুদায় ফেসবুকে ছাত্রনেতার আপত্তিকর পোস্ট শেয়ারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. সুমনকে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলা ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে ছাত্রশিবির। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আহত সুমন বর্তমানে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার চিৎলা হাসপাতাল সংলগ্ন নিজের দোকান থেকে বেশ কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী সুমনকে তুলে নিয়ে যায়। পরে উপজেলার দেউলি মোড় এলাকার একটি ক্লাবের ভেতরে নিয়ে মারধর করে। দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ মন্টু বলেন, আমার সঙ্গে এক নারীর ছবি যুক্ত করে ফেসবুকে অপপ্রচার চালানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। ওসি আজাদ রহমান বলেন, এই ঘটনা আমি শুনেছি। থানায় লিখিত অভিযোগ করলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।