রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত
Why this classification
The report documents a lethal firearm attack in Rajbari where an individual with multiple criminal cases was shot dead by unidentified motorcyclists.
Killed
1
Injured
0
Summary
রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দায় মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা
রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা প্রতীকী ছবি রাজবাড়ী প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২২:৫৬ রাজবাড়ীতে পিয়ারুল (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে আটটার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার হারান ফকিরের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে। জানা যায়, এশার নামাজের পর সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে এলে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে পিয়ারুল আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা কেন তাকে গুলি করেছে এখনও কিছুই জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। - বিষয় : - গুলি করে হত্যা - রাজবাড়ী
রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত
রাজবাড়ী সদর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল ইসলাম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার নামে রাজবাড়ী সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদে এশার নামজ পড়ে বের হবার সময় মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত দুই অজ্ঞাত মোটরসাইকেল আরোহী পিয়ারুলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক ইসিজি করে তার হার্টবিট না পেলে জরুরি ভিত্তিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পথে মারা যান পিয়ারুল। মরদেহ আবার রাজবাড়ী সদর হাসপাতালে ফেরত আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. অনিক বলেন, পিয়ারুলের শরীরে দুটি গুলির চিহ্ন পেয়েছি। হাসপাতালে আনার পর ইসিজি করা হলে তার হার্টবিট পাওয়া যায়নি। পরে আমরা তাকে ফরিদপুরে রেফার্ড করি। এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হবার সময় মোটরসাইকেল নিয়ে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে ফরিদপুরে রেফার করেন। ফরিদপুর নেওবার পথে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, পিয়ারুলের নামে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশসহ একাধিক পুলিশ মোতায়েন রয়েছে তার পেছনে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মীর সামসুজ্জামান সৌরভ/ এনটি
রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা
রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা. রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন-রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন। শুক্রবা
রাজবাড়ীতে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে হত্যা
পিয়ারুল সরদারছবি: সংগৃহীত রাজবাড়ী শহরে পিয়ারুল সরদার (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরের সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে সদর থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে আটটার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিয়ারুল। এ সময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে দুটি গুলি ছোড়েন। তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলিবিদ্ধ পিয়ারুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে দুটি গুলির ক্ষত ছিল। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অনিক কুমার মণ্ডল বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে পিয়ারুলকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। দ্রুত ইসিজি করার পর দেখা যায়, তিনি মারা গেছেন। এ অবস্থায় তাঁর স্বজনেরা তাঁকে ফরিদপুরে নেওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ জানায়, পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, মাদক, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। তাঁকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়েছিল। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় অবস্থান করছিলেন। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পিয়ারুল সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন রাজবাড়ীঢাকা বিভাগরাজবাড়ী সদরঅপরাধহত্যাআইন
