গুলশানে বাড়ি দখলে সহায়তার অভিযোগে এসি মাসুদ বদলি

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of 20 to 25 people attacked a house in Gulshan-1 on 19 March over a disputed property, which is a concrete physical attack. The article reports the attack as a specific incident, and the later police transfer is context rather than the main event.

Reported by:SamakalSingle source
19/03/26•Gulshan-1, Road 127, House No. 15

Killed

0

Injured

0

Summary

গত ১৯ মার্চ গুলশান-১ এর ১২৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িতে ২০-২৫ জন মানুষ হামলা চালায়। বাড়ি দখলে সহায়তার অভিযোগে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদকে ২৩ মার্চ বদলি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Tabachum Arifin Rahman (house owner)Abdul Aziz Khan (alleged land grabber)AC Ali Ahmed Masud (Gulshan Zone Assistant Commissioner, transferred)SI Samiul Islam (Gulshan Thana)Rakibul Hasan (OC, Gulshan Thana)Md. Sarwar (DMP Acting Commissioner)M. Tanvir Ahmed (Deputy Commissioner, Gulshan Zone)

Affected infrastructure

residential house

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 25/03/26open original ↗

গুলশানে বাড়ি দখলে সহায়তার অভিযোগে এসি মাসুদ বদলি

গুলশানে বাড়ি দখলে সহায়তার অভিযোগে এসি মাসুদ বদলি ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ২১:১৯ ঈদের ছুটিতে রাজধানীর গুলশানে একটি পক্ষকে বাড়ি দখলে সহায়তার অভিযোগে পুলিশ কর্মকর্তা আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বদলি করা হয়। তিনি ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসাবে কর্মরত ছিলেন। গুলশান থানার ওসি রাকিবুল হাসান সমকালকে বলেন, বাড়ি দখলের চেষ্টার ঘটনা জানার পর দুই পক্ষকে থানায় ডাকা হলে, উভয়পক্ষই জমিসহ বাড়িটি নিজেদের দাবি করে। জমি-জায়গার বিষয় বিধায় তাদের আদালতের শরণাপন্ন হতে বলা হয়। একপর্যায়ে তারা আইনজীবীসহ থানায় বসার কথা জানায়। এ বিষয়ে দুইপক্ষই একটি অঙ্গীকারনামায় সাক্ষর করে। গুলশান-১ নম্বরের ১২৭ নম্বর সড়কের ১৫ নম্বর বাড়িটি বর্তমানে তাবাছুম আরিফীন রহমানের দখলে আছে। তিনি সমকালকে জানান, ২০১৩ সালে দোতলা বাড়িসহ ১৯ কাঠা জমিটি তিনি ক্রয় করেন। ওই বাড়িতে বর্তমানে তার ফুফাত বোন বাস করেন। আব্দুল আজিজ খাঁন নামে এক ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করছেন। গত ১৯ মার্চ ২০-২৫ জন মানুষ ওই বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে তিনি গুলশান থানায় যান। সেখানে এসি আলী আহম্মেদ মাসুদের সঙ্গে তার দেখা হয়। তাবাছুম আরিফীন তাকে বলেন, ‘একদল মানুষ আমার বাড়ি দখলের চেষ্টা করছে। এ কথা শোনার পর এসি মাসুদ বলেন, তিনি কেবলই ওই এলাকা হয়ে আসলেন। এ ধরণের কোনো ঘটনা ঘটেনি। জমির দলিল সঠিক নয় মন্তব্য করে আমাকেই আটকের হুমকি দেন। আব্দুল আজিজের পক্ষ নিয়েই এসি মাসুদ কথা বলেন। জমি দখলের বিষয়ে গুলশান থানার এসআই সামিউল ইসলামও এসির সঙ্গে জড়িত রয়েছে।’ আব্দুল আজিজের মন্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু সংযোগ স্থাপন করা যায়নি। অভিযোগের পর সোমবার আলী আহম্মেদ মাসুদকে পুলিশের ট্রেনিং শাখায় বদলি করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদ সমকালকে বলেন, অভিযোগ পাওয়ার পর একজন এডিসিকে (অতিরিক্ত উপপুলিশ কমিশনার) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে তিনি আমার কাছে প্রতিবেদন জমা দেবেন। তখন আসল ঘটনা জানা যাবে।