মিরপুরে আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a fireworks explosion that injured four local youths; there is no involvement of political parties or motives, so it is not classified as political violence.

Reported by:Dhaka PostSingle source
19/07/26•City Club, Pallabi

Killed

0

Injured

4

Summary

১৯ জুলাই রোববার রাত ২টার দিকে মিরপুরের সিটি ক্লাব এলাকায় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন; তাদের মধ্যে দুই পা দগ্ধ হওয়া সাকিবকে ভর্তি করা হয়েছে, অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. সাকিবরিফাতসজীবতাহসিনড. শাওন বিন রহমানমো. আরাফাত

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 20/07/26open original ↗

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে মিরপুরে আতশবাজি বিস্ফোরণ, ৪ যুবক দগ্ধ

রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ চলাকালে আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত তিনটার দিকে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধ সাকিব মিরপুরের বিইউবিটি-র অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মিরপুর ১২ নম্বর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাহসিন, সজীব ও রিফাতের বাসাও একই এলাকায়। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান। তিনি জানান, মিরপুর থেকে আতশবাজির বিস্ফোরণে চার যুবককে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে তিনজনের দগ্ধের পরিমাণ কম হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর আহত সাকিব নামের একজনকে ভর্তি রাখা হয়েছে, তার দুই পা দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, রাতে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে মিরপুরের সিটি ক্লাব এলাকায় তারা আতশবাজি ফাটাচ্ছিল। হঠাৎ বিস্ফোরণে আগুনে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নে নেওয়া হলে তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং সাকিবকে ভর্তি করা হয়। এসএএ/এসএএ