টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a single, concrete incident from today, 27 January 2026, in which an elderly couple, Motahar Ali (84) and Rijia Begum (80), were strangled to death in their home in Basail, Tangail. Police suspect two laborers who had been staying nearby of entering to steal and killing the couple after being seen, and cupboards were broken open to take valuables.

Reported by:SamakalSingle source
27/01/26•Habla Ghoshakhali village, Habla Union, Basail

Killed

2

Injured

0

Summary

টাঙ্গাইলের বাসাইলের হাবলা ঘোষাখালী গ্রামে ২০২৬ সালের ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে ৮৪ বছর বয়সী মোতাহার আলী ও তাঁর স্ত্রী রিজিয়া বেগমকে (৮০) শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে যায়। পুলিশের ধারণা, দুই দিন আগে কৃষিকাজে আনা দুই শ্রমিক চুরির জন্য ঘরে ঢুকে বৃদ্ধ দম্পতির দেখা পেলে তাঁদের হত্যা করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Motahar Ali (84), victimRijia Begum (80), victimShakil Shikder, grandson of the victims and witnessTwo hired farm laborers, suspectsAshraful Islam, Inspector (Investigation), Basail Police Station

Affected infrastructure

almirahwardrobehousehold goods

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/01/26open original ↗

টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ

টাঙ্গাইলে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘরে চুরির অভিযোগ প্রতীকী ছবি টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৫:১৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১৬:১৬ টাঙ্গাইলের বাসাইলে স্বমী-স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আলমারি ও ওয়্যারড্রোব ভেঙে মুল্যাবান সামগ্রী নিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে বাসাইলের হাবলা ইউনিয়নের হাবলা ঘোষাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘোষাখালী গ্রামের মোতাহার আলী (৮৪) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৮০)। নিহতের নাতী শাকিল শিকদার বলেন, দুইদিন আগে কৃষিকাজ করার জন্য করটিয়া হাট থেকে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে দুইজন শ্রমিককে নিয়ে আসা হয়। দুইদিন তারা ইরি ধান লাগানোর কাজ করেন। দাদার ঘরের পাশেই একটি রুমে তাদের থাকতে দেওয়া হয়। আমি রাত দুইটা পর্যন্ত বারান্দায় ছিলাম। এসময় ওই শ্রমিকদের কয়েকবার রুম থেকে বের হতে দেখেছি, পরে আবার ঘরের ভেতরে ঢুকি। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, আপনারা কেন এত বার বার বের হচ্ছেন। তখন তারা বলেছেন, ঘুম আসছিল না, তাই বের হয়েছি। তখন আমি ঘুমিয়ে পড়ি। সকালে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি দাদা-দাদির নিথর দেহ পড়ে রয়েছে।’ বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘নিহতের দুই ছেলে। এক ছেলে প্রবাসী। অপর ছেলে পাশের ঘরে থাকেন। সেখানে একটি রুমে দুই শ্রমিককে থাকতে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে- চুরি করার জন্য রাতে ঘরে ঢুকলে বৃদ্ধ দম্পতি দেখে ফেলেন। বাধা দিলে একপর্যায়ে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের সব মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়েই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’ - বিষয় : - টাঙ্গাইল - হত্যা - চুরি - শ্বাসরোধে হত্যা