চাঁদা না দেওয়ায় কৃষককে গুলি দুর্বৃত্তদের

AI-classifiedconfidence 85%

Why this classification

A farmer named Suman Sardar was shot by armed attackers on Sunday morning, 8 March 2026, on the Bhola char land of Rajapur union, after he refused to pay extortion money. He was injured and admitted to Bhola General Hospital, so this is a recent, concrete shooting incident.

Reported by:SamakalSingle source
08/03/26•রাজাপুর ইউনিয়নসংলগ্ন মেঘনার ভোলারচর

Killed

0

Injured

1

Summary

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নসংলগ্ন মেঘনার ভোলারচরে রোববার (৮ মার্চ ২০২৬) ভোরে চাঁদা না দেওয়ায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করা হয়। গুলিবিদ্ধ সুমনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা ঝুঁকিমুক্ত।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

সুমন সরদার (৩০), আহত কৃষকসেলিমমিন্টু খাঁইকরাম খাঁসন্ত্রাসীরা (অজ্ঞাতনামা হামলাকারী)ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিনআবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আলম

Tags

ExtortionLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 09/03/26open original ↗

চাঁদা না দেওয়ায় কৃষককে গুলি দুর্বৃত্তদের

চাঁদা না দেওয়ায় কৃষককে গুলি দুর্বৃত্তদের প্রতীকী ছবি ভোলা প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ২২:৩৯ ভোলায় সুমন সরদার (৩০) নামে এক কৃষককে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন-সংলগ্ন মেঘনার ভোলারচরে এ ঘটনা ঘটে। আহত সুমনের ভাষ্য, তরমুজের জমি নিয়ে বিরোধ ও দাবি করা চাঁদা না দেওয়ায় এ হামলা হয়েছে। আহত সুমন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে। তাঁর ভাষ্য, চরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধপূর্ণ জমিতে তরমুজের চাষ করেন তারা। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় প্রভাবশালী সেলিম, মিন্টু খাঁ ও ইকরাম খাঁসহ কয়েকজন তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এতে রাজি হননি তারা। রোববার সকালে সুমন, তাঁর চাচাতো ভাই ফয়সাল, রিয়াজ, জুয়েল, সিরাজ ও রিপন চরে গরু নিয়ে যান। সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গুলি ছোড়ে। এতে আহত হন সুমন। তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আলম জানান, সুমনের বাঁ বাহুর ওপরে চারটি স্প্রিন্ট আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনে সার্জারি করা হবে। তবে রোগীর অবস্থা ঝুঁকিমুক্ত। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানিয়েছেন, ঘটনার পরপরই চরে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত ব্যক্তির পক্ষে এখনও লিখিত অভিযোগ পাননি।