সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইনের ওপর সন্ত্রাসী হামলা

AI-classifiedconfidence 95%

Why this classification

The article describes a recent physical attack on journalist Abdud Dain by NCP activists, satisfying the relevance and recency criteria, therefore it is classified as political violence.

Reported by:JugantorSingle source
14/07/26•Santia Press Club

Killed

0

Injured

1

Summary

মঙ্গলবার সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে সাংবাদিক আব্দুদ দাইনকে এনসিপি নেতা বকুল হোসেন ও মিজানুর রহমান ফুলের নেতৃত্বে ৮-১০ জন আক্রমণকারী লাথি ও কিল দিয়ে লাঞ্ছিত করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

NCP

Victim side

Locals

Other actors

বকুল হোসেনমিজানুর রহমান ফুলঠান্ডুআব্দুদ দাইনআনিসু রহমান

Tags

Election Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 15/07/26open original ↗

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইনের ওপর সন্ত্রাসী হামলা

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইনের ওপর সন্ত্রাসী হামলা Advertisement পাবনা প্রতিনিধি প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারের ওপর সন্ত্রাসী হামলা ও লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার সকালে এনসিপির সাঁথিয়া উপজেলা আহ্বায়ক বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ ঘটনা ঘটায়। দাইন সরকার জানান, মঙ্গলবার সাঁথিয়া প্রেস ক্লাবের নির্বাচন ছিল। নির্বাচন উপলক্ষ্যে সকাল ১০টার দিকে তিনি ভোটদানের উদ্দেশে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হলে আগে থেকে ওতপেতে থাকা বকুল হোসেন ও তার ছোট ভাই মিজানুর রহমান ফুল এবং ঠান্ডুর নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঞ্ছিত করে। এ সময় হামলাকারীরা তাকে কিল, ঘুসি, লাথি মারে এবং তার গায়ের জামা-গেঞ্জি ছিঁড়ে ফেলে। খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান। থানার ওসি আনিসু রহমান বলেন, খবর পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একজন বর্ষীয়ান সাংবাদিক এবং শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন পাবনা প্রেস ক্লাব নেতারা। বিবৃতিতে ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।