প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
Why this classification
This is a single, concrete incident in which a group of 12 to 15 people broke into a house, beat family members with local weapons, looted about 45 lakh taka worth of goods, and threatened to kill the family. The incident occurred within the 14-day window and in Bangladesh.
Killed
0
Injured
0
Summary
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে (২০২৬-০৫-০৭) রাতে জলিলের নেতৃত্বে ১২-১৫ জনের একটি দল মালয়েশিয়া-প্রবাসীর বাড়ির ফটক ভেঙে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে। চাঁদা না দেওয়ায় এই হামলার অভিযোগ ওঠে এবং পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৪৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া–প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। শুক্রবার (৯ মে) দুপুরে সোনারগাঁও থানায় অভিযোগ দেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে যায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালংকার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। জাকিয়া বেগম বলেন, তার স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিমরাজ হোসেন/এমএন
