লোহাগাড়ায় হাঁটু পানিতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য
Why this classification
প্রকাশিত তারিখের ২ দিন আগে শিশুর মৃতদেহ পানিতে পাওয়া এবং গলায় আঘাতের চিহ্নের উল্লেখের ভিত্তিতে এটি সম্ভাব্য হিংসাত্মক (হত্যা) ঘটনা হিসেবে ধরা হয়েছে; কোনো রাজনৈতিক, ধর্মীয় বা দলীয় সংঘর্ষের ইঙ্গিত না থাকায় এটি অপরাধমূলক হিংসা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
Killed
1
Injured
0
Summary
লোহাগাড়া, চট্টগ্রাম জেলার আমিরাবাদ ইউনিয়নে ৬ বছর বয়সী মোহাম্মদ আকসানকে হাঁটু সমান পানিতে ডুবে মারা যাওয়া বা হত্যার সন্দেহে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়ে যাচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লোহাগাড়ায় হাঁটু পানিতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য
লোহাগাড়ায় হাঁটু পানিতে শিশুর মৃত্যু নিয়ে রহস্য Advertisement লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নে বাড়ির সামনের জমিতে জমে থাকা হাঁটু সমান পানি থেকে মোহাম্মদ আকসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি পানিতে ডুবে মৃত্যু, নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। শনিবার দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা আব্দুর রউফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আকসান লোহাগাড়ার আমিরাবাদ সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার শিক্ষক আমিরাবাদ ৭নং ওয়ার্ড এলাকার মাওলানা হাসান রওফীর বাড়ি এলাকার মাওলানা মোরশেদ আলমের ছোট ছেলে। সে একই মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃতের বাবা মাওলানা মোরশেদ আলম জানান, এইদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি বাড়ির সামনে ফুটবল মাঠসংলগ্ন স্থানে আকসানকে দেখতে পান। সেখানে হাঁটু সমান পানি জমে ছিল। পরে জোহরের আজানের সময় স্থানীয় লোকজন ওই পানিতে আকসানকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পাই। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু এ মুহূর্তে কিছুই বলতে পারছি না। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, হাঁটু সমান পানি থেকে ছয় বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
