জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় ৯ জনের বিরুদ্ধে মামলা

AI-classifiedconfidence 95%

Why this classification

This is a valid, recent event: a man was stabbed to death on the Cox's Bazar sea beach on 24 March 2026, and police have filed a case against nine named people and arrested the main accused. The killing is a concrete act of violence with one death, and the article does not say the attackers belonged to any party.

Reported by:JugantorSingle source
24/03/26•কবিতা চত্বর পয়েন্ট, কক্সবাজার সৈকত

Killed

1

Injured

0

Summary

২৪ মার্চ রাত প্রায় ১০টায় কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকায় ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধা খোরশেদ আলমকে ছুরিকাঘাত করা হয়, হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহতের ভাই নওশাদ আলম বাদী হয়ে ৯ জনের নামোল্লেখ ও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন, এবং প্রধান অভিযুক্ত তারেক চকরিয়া থেকে গ্রেফতার হয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

খোরশেদ আলম (নিহত, জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা)নওশাদ আলম (নিহতের ভাই, মামলার বাদী)মোহাম্মদুল হক তারেক (প্রধান আসামি)রাকিব হাছানআরিফুল ইসলাম সামিসোহেলআইয়ুবসাইফুল ইসলাম হৃদয়জোবায়েররিদুয়ান করিমনবী উল্লাহওসি ছমিউদ্দিন, কক্সবাজার সদর মডেল থানাপুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, কক্সবাজাররাইসা তারিন সোলতানা (নিহতের বান্ধবী, ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি)

Tags

MurderGang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/03/26open original ↗

জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় ৯ জনের বিরুদ্ধে মামলা

জুলাই যোদ্ধা খোরশেদ হত্যায় ৯ জনের বিরুদ্ধে মামলা Advertisement কক্সবাজার প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কক্সবাজারে ‘জুলাই যোদ্ধা’ ও ছাত্রদল নেতা খোরশেদ আলম হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। নিহত খোরশেদের ভাই নওশাদ আলম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি ছমিউদ্দিন। এতে প্রধান আসামি করা হয়েছে শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার মোহাম্মদুল হক তারেককে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন-পশ্চিম বাহারছড়ার সোহেল আহমেদের ছেলে রাকিব হাছান, বাহারছড়ার অলি আহমদের ছেলে আরিফুল ইসলাম সামি, পূর্ব কলাতলির ঝিরিঝিরি পাড়ার হানিফের ছেলে সোহেল, দক্ষিণ রুমালিয়ার ছড়ার মোহাম্মদ হাছনের ছেলে আইয়ুব, পশ্চিম বাহারছড়ার আবদুল গফুরের ছেলে সাইফুল ইসলাম হৃদয়, একই এলাকার অলি আহমদের ছেলে জোবায়ের, দক্ষিণ কলাতলির ছৈয়দ আলমের ছেলে রিদুয়ান করিম এবং দক্ষিণ কলাতলির গণি আহমদের ছেলে নবী উল্লাহ। এদিকে আলোচিত এ ঘটনায় খোরশেদের বান্ধবী রাইসা তারিন সোলতানার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। উল্লেখ্য, ২৪ মার্চ রাত ১০টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টসংলগ্ন এলাকায় খোরশেদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোরশেদ পাহাড়তলী এলাকার বাসিন্দা। ঘটনার পর প্রধান অভিযুক্ত তারেককে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে আত্মগোপন অবস্থায় গ্রেফতার করে পুলিশ।