বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত
Why this classification
This is a specific, recent incident on 19 March 2026 in Gurudaspur, Natore, where supporters of two BNP factions fought for about an hour and a half. The clash injured a police sub-inspector who intervened, so it is a real physical altercation and is classified as violence.
Killed
0
Injured
1
Summary
নাটোরের গুরুদাসপুরে ১৯ মার্চ ২০২৬ রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার রসুনহাট এলাকায় সাবেক পৌর বিএনপি সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপি আহ্বায়ক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। পুলিশ হস্তক্ষেপ করলে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ আহত হন এবং এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।
AI analysis
Category
Political Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত
বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত Advertisement গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম নাটোরের গুরুদাসপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে পৌর সদরের চাঁচকৈড় বাজার রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা আব্দুল আজিজ। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি জেলা সদস্য মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় ঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এএসআই আব্দুল আজিজ আহত হন। বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ইসতিয়াক শান্ত রকি বলেন, ঈদ মার্কেটে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের সহনশীল থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। গুরুদাসপুর থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
