নওগাঁয় বিএনপি নেতাকে বহিষ্কৃত কৃষকদল নেতার ছুরিকাঘাত
Why this classification
This incident was classified as political violence in Naogaon. It involved Awami League against BNP. Reported casualties: 0 killed and 3 injured. Reported by 1 source.
Killed
0
Injured
3
Summary
২০২৬ সালের ২৩ আগস্ট নওগাঁর বদলগাছীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আবু রায়হান গিটারকে ছুরিকাঘাত করেন বহিষ্কৃত কৃষকদল নেতা সুজাউল ইসলাম। এই ঘটনায় গিটারসহ তিনজন আহত হয়েছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নওগাঁয় বিএনপি নেতাকে বহিষ্কৃত কৃষকদল নেতার ছুরিকাঘাত
নওগাঁয় বিএনপি নেতাকে বহিষ্কৃত কৃষকদল নেতার ছুরিকাঘাত ছবি-সংগৃহীত নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ০১:৪০ নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় গিটারসহ তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। রোববার বিকেলে বদলগাছী উপজেলার গোঁবরচাপা মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, সুজাউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ওই ঘর ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তার লোকজনের বিরোধের একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার দুই পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় সুজাউল ইসলাম তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন গিটার। তাকে রক্ষা করতে গিয়ে শাহীন নামে আরও এক যুবক আহত হন। পরে স্থানীয় লোকজন সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত আবু রায়হান গিটার বলেন, ‘ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করা নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছিল। আমি দুই পক্ষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। একপর্যায়ে সুজাউল ইসলাম আমাকে ছুরিকাঘাত করেন।’ তবে সুজাউল ইসলামের ছেলে সিয়াম বলেন, তাঁর বাবা প্রায় চার বছর ধরে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিকদের একটি ঘর ব্যবহার করে আসছেন। সম্প্রতি গিটারের লোকজন তার বাবাকে ওই ঘর ব্যবহার করতে দিচ্ছিলেন না। ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে থাকেন বলেও দাবি করেন তিনি। এ নিয়ে রোববার বিকেলে মারামারি হয়েছে বলে জানান সিয়াম। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষত বেশ গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি হাসপাতালে না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
