মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

AI-classifiedconfidence 85%

Why this classification

A 40-year-old farmer, Abu Sayeed, who had been missing since Wednesday night, was found dead with his throat cut in a mango orchard in Mithapukur on Thursday. This is a concrete murder, so it counts as violence, though the killer and motive are still unknown.

Reported by:JugantorDhaka PostCorroborated · 2 sources
07/05/26•Aam bagan near Nagerhat-Kadamtala road, Moynapur union

Killed

1

Injured

0

Summary

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের একটি আম বাগান থেকে বুধবার রাত থেকে নিখোঁজ কৃষক আবু সাঈদের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি দেখে তাকে শনাক্ত করে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

Abu Sayeed (40, farmer, victim)Bipul Mia (uncle, last seen with victim)Police

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 07/05/26open original ↗

সেচ ঘরে পড়েছিল কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মফিজার রহমান স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে মফিজার রহমান উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। শনিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজার রহমানের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। ফরহাদুজ্জামান ফারুক/আরকে

Source 2: Jugantor · 08/05/26open original ↗

মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা লাশ উদ্ধার Advertisement মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ০৮ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মিঠাপুকুর উপজেলায় নিখোঁজের একদিন পর আবু সাঈদ (৪০) নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ময়েনপুর ইউনিয়নের নাগেরহাট-কদমতলা সড়কের কসবা কৃষ্ণনগরগামী কাঁচা রাস্তা সংলগ্ন একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবু সাঈদ উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং নিজ বাড়িতে গবাদি পশু পালন করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বাড়ির কাজ শেষে পার্শ্ববর্তী শাল্টির বাজারে যান আবু সাঈদ। রাত আনুমানিক ৮টার দিকে বাজারে তার চাচা বিপুল মিয়ার সঙ্গে শেষ কথা হয় তার। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ৭টার দিকে ময়েনপুর ইউনিয়নের আকমল হোসেনের আম বাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।