সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article describes the murder of a political leader (Jubo League), which meets the criteria for political violence.

Reported by:JugantorSingle source
23/08/26•Nungola

Killed

1

Injured

0

Summary

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের সাবেক মেম্বর ও যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মণ্ডলকে রোববার রাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Awami League

Other actors

Saiful Islam MondalMabia BegumRakibRamzan MollaNijhum

Tags

Political AssassinationMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 26/08/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

বেকারত্বের দুশ্চিন্তায় যুবকের মৃত্যু ভূল্লীতে খলিশাকুড়ি এলাকায় মঙ্গলবার বেকারত্ব নিয়ে মানসিক চাপে থাকা শুভ কুমার বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঘুমের ওষুধ ও বিষাক্ত পদার্থ সেবনের পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শুভ ওই এলাকার সন্তোষ কুমার বর্মনের ছেলে। শুভ এইচএসসি পাশ করার পর আর পড়াশোনা করেননি। ঠাকুরগাঁও প্রতিনিধি মাদকবিরোধী বক্তব্যের মাঝে অধ্যক্ষের মৃত্যু লালমাইয়ের বেলঘর উত্তর ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সোমবার সন্ধ্যায় আব্দুল মালেক নামে এক অধ্যক্ষের মৃত্যু হয়েছে। বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মালেকের মৃত্যু হয়। মাদকবিরোধী সমাবেশে বক্তব্যের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কুমিল্লা ব্যুরো স্ত্রীর তালাক দেওয়ায় যুবকের আত্মহত্যা বালিয়াকান্দিতে স্ত্রীর পাঠানো ডিভোর্সের কাগজ হাতে পাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তানভীর রণক নামে এক যুবক সোমবার রাতে দুইবার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানভীরের বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামে। রাজবাড়ী প্রতিনিধি গোয়ালঘরে এসি রুমে বসে ইমো হ্যাকিং, আটক ৪ লালপুরে ইমো হ্যাকার চক্রের চার সদস্যকে সোমবার রাতে আটক করেছে পুলিশ। তারা গোয়ালঘরেই তৈরি করেছে বিলাসবহুল এসি রুম। সেখানে বসে ইমো হ্যাকিং করতো। সেখানেই গড়ে তুলেছে ইমো হ্যাকিং প্রশিক্ষণ কেন্দ্র। এ ঘটনায় উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকা থেকে বাবুল আহম্মেদ, ওমর ফারুক, সাব্বির হোসেন ও মাহফুজ হোসেনকে আটক করে পুলিশ। লালপুর (নাটোর) প্রতিনিধি মতলবে যুগলকে আটকে চাঁদাবাজি, গ্রেফতার ৩ মতলব উত্তরে ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে মঙ্গলবার দুপুরে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক যুগল জানান, সোমবার বিকালে ফরাজীকান্দি উয়েসীয়া দরবার শরীফ জিয়ারত শেষে চলে যাওয়ার সময় মেজবাহ, সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান, সোলেমান আমাদের আটকে ৫০ হাজার টাকা দাবি করে। পরে পুলিশ মেজবাহ, সুজন ও জিসান মাহমুদকে গ্রেফতার করে। মতলব (চাঁদপুর) প্রতিনিধি যুবলীগ নেতা হত্যায় ৭ জনের বিরুদ্ধে মামলা বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের সাবেক মেম্বর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম মণ্ডল হত্যার ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে। নিহতের বোন মাবিয়া বেগম সোমবার সন্ধ্যায় থানায় এ মামলা করেন। আসামিরা হলো- উপজেলার আশোকোলা পূর্বপাড়া গ্রামের রাকিব, রমজান মোল্লা ও নিঝুম। রোববার রাতে সাইফুল হত্যার শিকার হন। বগুড়া ব্যুরো শেরপুরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি কারিম নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে তাকে ধুনটের যুগিগাঁতী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কারিমের বাড়ি উপজেলার শরিফ সুঘাট এলাকায়। একই এলাকার এক শিশু ১১ আগস্ট বিকালে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আসামি কারিম শিশুটিকে চকলেটের প্রলোভনে ধর্ষণের চেষ্টা করে। বগুড়া ব্যুরো চট্টগ্রামে দুদকের মামলায় যুবকের কারাদণ্ড চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শাহ আলম নামে এক যুবককে পৃথক দুই ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শাহ আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফের পুরান পল্লান পাড়া। জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫০ লাখ টাকার মূল্যের সম্পদের তথ্য পায় দুদক। চট্টগ্রাম ব্যুরো আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টে জরিমানা আনোয়ারার চাতরী চৌমুহনী টানেল সড়কের মাথার মোড়ে অবস্থিত ভোজনবাড়ী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি