খাগড়াছড়িতে বিএনপি–জামায়াতের পালটা-পালটি হামলা, আহত ৪

AI-classifiedconfidence 92%

Why this classification

A concrete violent incident was reported on 3 May 2026 in Panchhari, Khagrachhari, in which BNP and Jamaat activists attacked each other in two separate fights. Jamaat's upazila chief Zakir Hossain was seriously head-injured, and at least four people were hurt in total, with no deaths reported.

Reported by:JugantorSingle source
03/05/26•Ziya Square and Mollapara Bridge area, Panchhari Upazila

Killed

0

Injured

4

Summary

২০২৬ সালের ৩ মে (রোববার) দুপুরে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জিয়া স্কয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পালটা-পালটি হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেন মাথায় গুরুতর আঘাত পান এবং জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুসহ উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

92% · severity 5

Perpetrator side

BNPJamaat

Victim side

JamaatBNP

Other actors

Zakir Hossain (Jamaat Panchhari Upazila Ameer)Syed Mojnu (Jamaat Ultachhari Unit President)Al Amin (BNP Upazila Assistant Organizing Secretary)Lutfor Rahman (Union Jubo Dal Joint General Secretary, BNP)Minhajul Yusuf (Jamaat Khagrachhari District Secretary)MN Afsar (BNP Khagrachhari District General Secretary)Ferdous Wahid (OC, Panchhari Thana)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP, Jamaat

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat, BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/05/26open original ↗

খাগড়াছড়িতে বিএনপি–জামায়াতের পালটা-পালটি হামলা, আহত ৪

খাগড়াছড়িতে বিএনপি–জামায়াতের পালটা-পালটি হামলা, আহত ৪ Advertisement খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:০২ পিএম খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পালটা-পালটি হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের পানছড়ি উপজেলা আমির জাকির হোসেনসহ উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। রোববার (৩ মে) দুপুরে উপজেলা সদরের জিয়া স্কয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় পৃথক দুই দফায় এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিনহাজুর ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮–১০ জনের একটি দল অতর্কিতভাবে জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। অন্যদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার বলেন, মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে জামায়াতের দুইজন ছাড়াও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও আরও এক বিএনপি কর্মী আহত হয়েছেন। তিনি দাবি করেন, এটি ব্যক্তিগত ঘটনা, এর সঙ্গে বিএনপির সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৈয়দ মজনুকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। একজনের মাথায় আঘাত এবং আরেকজনের হাতের আঙুলে ফ্র্যাকচার হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।