দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident in Brahmanbaria in which a man named Rimon Mia was found shot dead on a road on 11 May 2026, a day before the report, and police are treating it as a killing. The article is recent, involves a fatal shooting, and is in Bangladesh, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
11/05/26•উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়ক, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন

Killed

1

Injured

0

Summary

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোমবার (১১ মে ২০২৬) দুপুরে উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশে নবীনগরের বাসিন্দা রিমন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

রিমন মিয়া (নিহত, নবীনগর উপজেলার নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে)জয়নাল আবেদিন (নিহতের চাচাতো বোনজামাই)আবু সাইদ (বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/05/26open original ↗

দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

দিনেদুপুরে সড়কে পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ ছবি : সংগৃহীত বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৪:১৭ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক থেকে রিমন মিয়া নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলুকান্দি এলাকার শেখ হাসিনা কলেজ সড়কে গতকাল দুপুরে আড়াইটার দিকে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ওই মরদেহ দেখতে পান। নিহত যুবকের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে। প্রথমে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে নিহতের চাচাতো বোনজামাই জয়নাল আবেদিন মরদেহ শনাক্ত করেন। জয়নাল আবেদিন বলেন, কিছুদিন আগে বড়িকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে সে নরসিংদী বোনের বাড়িতে ছিল। আজ (গতকাল) সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে ফেসবুকে একটি মরদেহের ছবি দেখে আমার স্ত্রী আমাকে জানান। পরে এসে দেখি এটি আমার শ্যালক রিমন। কারা তাঁকে হত্যা করেছে তা বলতে পারছি না। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আবু সাইদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। - বিষয় : - ব্রাহ্মণবাড়িয়া - গুলিবিদ্ধ - মরদেহ উদ্ধার - পুলিশ