ভোলাহাট ও মেহেরপুরে প্রাণ গেল দুজনের
Why this classification
A crowd of villagers severely beat a man in Bholahat, Chapainawabganj, after he was caught trying to steal cattle, and he died while receiving treatment. This is a concrete, recent incident of fatal mob violence, with police having arrested three people.
Killed
1
Injured
0
Summary
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ জুন ভোর রাতে গরু চুরির চেষ্টার অভিযোগে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয় এবং পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু প্রতীকী ছবি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:৫২ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৩:৫৫ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা। তবে তিনি গত প্রায় পাঁচ বছর ধরে শ্বশুরবাড়ি গোয়ালবাড়ি গ্রামে বসবাস করছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা হয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা একজনকে আটক করে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা গরু চোর সন্দেহে ফিরোজ আলীকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। - বিষয় : - চাঁপাইনবাবগঞ্জ - গরু চুরি - গণপিটুনি
ভোলাহাট ও মেহেরপুরে প্রাণ গেল দুজনের
চোর সন্দেহে গণপিটুনি ভোলাহাট ও মেহেরপুরে প্রাণ গেল দুজনের Advertisement চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ও মেহেরপুর প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভোলাহাটে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলী গত ৫ বছর ধরে ওই গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে ওই গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়াল ঘরে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে চোর সন্দেহে ফিরোজ আলীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় গ্রামের উত্তেজিত জনতা ঘটনাস্থলে ছুটে আসে এবং ফিরোজ আলীকে গণপিটুনি দিতে শুরু করে। এতে তার অবস্থা গুরুতর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোসাম্মৎ ফেরদৌসী মামলা করেছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মেহেরপুরের গাংনীর বামন্দীতে লরির টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে বামন্দী জামান ফিলিং স্টেশনের সামনে টায়ারের দোকানে এ গণপিটুনির ঘটনা ঘটে। জানা যায়, দোকানের মালিক তুষার আহমেদ দোকানের পাশের রুমে শুয়ে ছিলেন। ভোরে সিসিটিভিতে তিনি দোকানের সামনে থাকা একটি মাইক্রোবাসে কয়েকজন যুবককে টায়ার তুলতে দেখতে পান। ঘটনা দেখতে বের হলে তাকে দেখে চার যুবক মাইক্রো নিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি এক যুবককে ধরতে সক্ষম হলে স্থানীয়রা এসে তাকে গণপিটুনি দিতে শুরু করে। এতে ওই যুবক মারা যায়। এসআই রফিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। তবে এখনো নিহতের পরিচয় জানা যায়নি।
