স্কুলছাত্রকে পেটানোর দৃশ্য ভিডিওতে ভাইরাল

AI-classifiedconfidence 90%

Why this classification

A group of local teenage gang members stopped a 16-year-old student on his bicycle, demanded cigarettes and money, and beat him severely, with the attack filmed and shared on TikTok. The incident was on Monday 22 June 2026 and took place in Senbagh, Noakhali, so it is recent, in Bangladesh, and involves physical violence.

Reported by:JugantorSingle source
22/06/26•Gorkata, near Kashem Khalashi's house culvert, Arjuntala union, Senbagh

Killed

0

Injured

1

Summary

নোয়াখালীর সেনবাগে ২২ জুন ২০২৬ (সোমবার) সন্ধ্যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা ১৬ বছর বয়সী নবম শ্রেণির ছাত্র মাশরাফি ইব্রাহীমের সাইকেলের গতিরোধ করে সিগারেট ও টাকা দাবি করার পর বেধড়ক মারধর করে। হামলার ভিডিও ধারণ করে তা টিকটকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Imon (leader of a kishor gang group in Kadra union)Rahi (Class 10 student, alleged dispute with victim)Mashrafi Ibrahim (16, Class 9 student, victim)

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/06/26open original ↗

স্কুলছাত্রকে পেটানোর দৃশ্য ভিডিওতে ভাইরাল

স্কুলছাত্রকে পেটানোর দৃশ্য ভিডিওতে ভাইরাল Advertisement নোয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:০১ পিএম ছবি: সংগৃহীত নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রকে মারধরের ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। বুধবার বিকালে ভিডিওটি স্থানীয়দের নজরে আসে। এর আগে সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়িসংলগ্ন একটি কালভার্টের উপর এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাশরাফি ইব্রাহীম (১৬) অর্জুনতলা ইউনিয়নের উত্তর গোরকাটা এলাকার সৌদি প্রবাসী নুরুল আজমের ছেলে। সে স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী মাশরাফি অভিযোগ করে বলে- সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাহির সঙ্গে তার বিরোধ রয়েছে দাবি করে তাকে বেধড়ক চড়-থাপ্পড় শুরু করে। এ সময় হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে; যা পরে টিকটকে ছড়িয়ে দেওয়া হয়। মাশরাফি আরও জানায়, পরে বিষয়টি রাহিকে জানালে সে জানায়- মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে সে কিছুই জানে না। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।