পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent incident on Wednesday, 20 May 2026, in which three named men forcibly took a housewife to a secluded place in Keraniganj and raped her. The article is a crime report about a new violent act, not an aggregate report, a reaction, or a simple arrest, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
20/05/26•দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থান

Killed

0

Injured

0

Summary

২০ মে ২০২৬ বুধবার সন্ধ্যায় পাওনা টাকার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে তিন ব্যক্তি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে এক গৃহবধূকে জোরপূর্বক নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। মামলার এক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিনকে গ্রেফতার করে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. লিটন (৪০)ইউসুফ হোসেন ফারুক (৫৭)মো. ইয়াসিন (২২)ভুক্তভোগী গৃহবধূর স্বামী (বাদী)দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/05/26open original ↗

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

কেরানীগঞ্জে গ্রেফতার ৩ পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ Advertisement কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার কথা বলে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা করেন। মামলার এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন-মো. লিটন (৪০), ইউসুফ হোসেন ফারুক (৫৭) ও মো. ইয়াসিন (২২)। তারা সবাই দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি পরিচিত এক ব্যক্তি নাদিমের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেন। ওই টাকার জামিনদার ছিলেন অভিযুক্ত লিটন। মামলায় উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাওনা টাকার বিষয়ে কথা বলার কথা বলে লিটন, ইউসুফ হোসেন ফারুক ও ইয়াসিন ওই গৃহবধূকে বাসা থেকে বাইরে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে প্রথমে লিটন ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে তার সহযোগী অপর দুজনও ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।