মোহাম্মদপুরে ডেকে নিয়ে বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a concrete stabbing incident on 25 June 2026 in Dhaka, involving a perpetrator and a victim, causing injury. This meets the violence definition and recency criteria, so it is classified as a violent event.

Reported by:Dhaka PostSingle source
25/06/26•Dayal Housing, Basila

Killed

0

Injured

1

Summary

২৫ জুন মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিং এলাকায় স্থানীয় কিশোর জয়নাল মারুফ হোসেনকে ডেকে পেটে ছুরি ঢুকিয়ে আঘাত করে। মারুফকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

96% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Maruf HossainJoynalKalam (father)Raju Ahmed (Police SI)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 25/06/26open original ↗

মোহাম্মদপুরে ডেকে নিয়ে বাসার সামনেই কিশোরকে ছুরিকাঘাত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মারুফ হোসেন নামে এক কিশোরকে বাসার সামনে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে বসিলার দয়াল হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আহত মারুফের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার লাফাদি গ্রামে। বর্তমানে সে মোহাম্মদপুর থানার বসিলা দয়াল হাউজিং এলাকার ৩ নম্বর রোডে ‘সচিবের বাসার’ ভাড়াটিয়া। পেশায় সে একজন রিকশাচালক। আহত মারুফের বাবা কালাম জানান, ‘আমাদের বাসা বসিলার দয়াল হাউজিং এলাকায়। আমার ছেলে মারুফ পেশায় রিকশাচালক। জয়নাল নামে স্থানীয় এক কিশোরের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে জয়নাল তাকে ডেকে নিয়ে বাসার সামনেই পেটে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে সে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’ মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ‘আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আহত ওই কিশোর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেন, কী কারণে এই ঘটনাটি ঘটেছে– সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এসএএ/বিআরইউ