ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু
Why this classification
This is a single, recent incident in which two named neighbours allegedly entered a poultry farm in Thakurgaon on 20 April 2026 and sprayed pesticide, killing about 3,000 broiler chickens. It is classified as violence because it is a deliberate destructive attack on property, although no people were hurt.
Killed
0
Injured
0
Summary
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে ২০ এপ্রিল ২০২৬ সকালে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগমের বিরুদ্ধে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ হাজার ব্রয়লার মুরগি মারা গেছে এবং প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 20/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, ৩ হাজার মুরগির মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে প্রায় ৩ হাজার ব্রয়লার মুরগির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তোফাজ্জল ইসলাম একই এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী মর্জিনা বেগমেরও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। খামারের মালিক আবু সাঈদ জানান, স্থানীয় বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে তিন বছরের জন্য তিনটি শেড ভাড়া নিয়ে প্রায় সাড়ে ৭ হাজার ব্রয়লার মুরগী পালন করছিলেন। সোমবার সকালে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম খামারে প্রবেশ করে কীটনাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করেন তিনি। এতে খামারের প্রায় তিন হাজার মুরগী মারা যায়। তিনি বলেন, তোফাজ্জল ও তার স্ত্রীর সঙ্গে আমার কোনো শত্রুতা ছিল না। কী কারণে তারা এমন করলো বুঝতে পারছি না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালে অভিযুক্তদের খামারে কীটনাশক ছিটাতে দেখেছেন তিনি। তাকে দেখতে পেয়ে তারা দ্রুত সেখান থেকে চলে যান। এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ঘটনার কথা শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেদওয়ান মিলন/এএমকে
