ঢামেক থেকে শিশু চুরি করে মুক্তিপণ দাবি, উদ্ধারসহ আটক ১
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Unknown Kidnappers. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২ বছরের শিশু ফোজাইলকে চুরির পর সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে র্যাব যাত্রাবাড়ী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং একজনকে আটক করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ঢামেক থেকে শিশু চুরি করে মুক্তিপণ দাবি, উদ্ধারসহ আটক ১
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গতকাল শনিবার দুপুরে এক শিশুকে (২) চুরি করা হয়েছিল। পরে শিশুর স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। গতকাল রাতেই রাজধানীর যাত্রবাড়ী গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।আজ রোববার শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম। এর আগে গতকাল ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার হৃদ্রোগ বিভাগ থেকে চুরি করা শিশু ফোজাইলকে। তার বাবার নাম মাজহারুল ইসলাম ও মায়ের নাম নুসরাত জাহান তাকিয়া। তাঁদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়।এসআই রাশেদুল আলম বলেন, গত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এসআই বলেন, ঘটনার পর রাতে শিশুটির স্বজনদের মোবাইল নম্বরে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর মোবাইল ফোন ট্র্যাকিং করে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনতলায় ভর্তি হন। তাঁদের বাসা খিলক্ষেত নিকুঞ্জ এলাকায়। গতকালও বেলা ১টার দিকে ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি।শিশুটির মা আরও জানান, দুপুরে ওয়ার্ডের ভেতর সবাই খাবার খাচ্ছিলেন। ফোজাইল ওয়ার্ডের ভেতরেই ছিল। হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিচে-ওপরে সব জায়গায় খুঁজেও ফোজাইলকে পাওয়া যায়নি। এরপর হাসপাতালের দায়িত্বরত আনসার ও পুলিশের সহযোগিতায় অনেক জায়গায় খোঁজ করা হয়।
ঈদের দিন ঢামেক থেকে শিশু চুরি, যাত্রাবাড়ী থেকে উদ্ধার
জাতীয় ঈদের দিন ঢামেক থেকে শিশু চুরি, যাত্রাবাড়ী থেকে উদ্ধার নিজস্ব প্রতিবেদক ২২ মার্চ ২০২৬, ২০:৩৭ অ+ অ- রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঈদের দিন চুরি হওয়া দুই বছর বয়সি এক শিশুকে মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিজ্ঞাপন রোববার (২২ মার্চ) বিকেলে শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল আলম। তিনি জানান, শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ভবন-২ এর তৃতীয় তলার হৃদরোগ বিভাগ থেকে ফোজাইল (২) নামের শিশুটিকে চুরি করা হয়। ফোজাইলের বাবা মাজহারুল ইসলাম ও মা নুসরাত জাহান তাকিয়া। তাদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় হলেও বর্তমানে তারা রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জে বসবাস করছেন। ঘটনার পর রাতেই শিশুটির স্বজনদের মোবাইল ফোনে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পর র্যাব-১০ এর একটি অভিযানিক দল মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালায়। বিজ্ঞাপন এসআই রাশিদুল আলম আরও জানান, মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে তার বাবা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি হন। শনিবার দুপুরে তিনি ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে যান। দুপুরে ওয়ার্ডের ভেতরে সবাই খাবার খাচ্ছিলাম। ফোজাইল ওয়ার্ডেই ছিল। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের ভেতরে ও বাইরে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে হাসপাতালের আনসার ও পুলিশের সহায়তায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে মুক্তিপণ দাবির ফোন আসলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এরপর অভিযান চালিয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করা হয়। বিজ্ঞাপন এসএএ/এমএন
