১৬ মাসের শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ, উদ্ধার করলেন বৃদ্ধ

AI-classifiedconfidence 85%

Why this classification

A mother deliberately threw her 16-month-old child from a bridge into a river, which is a physical attack on a child that put its life at risk. The child survived after a local man rescued it, so there were no deaths, but the child needed hospital treatment.

Reported by:SamakalSingle source
15/01/26•আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ এলাকা, পত্নীতলা

Killed

0

Injured

1

Summary

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ থেকে এক মা তাঁর ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ফেলে দেন, পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয় খমির শেখ শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন এবং শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত, তবে মা মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মানসিক অসুস্থ মা (অভিযুক্ত নারী)শিশুর বাবা মেহেদী হাসানখমির শেখ (উদ্ধারকারী)নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামপত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 16/01/26open original ↗

১৬ মাসের শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ, উদ্ধার করলেন বৃদ্ধ

১৬ মাসের শিশু সন্তানকে নদীতে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ, উদ্ধার করলেন বৃদ্ধ ছবি: সমকাল নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ২১:১০ নওগাঁর পত্নীতলায় ব্রিজ থেকে ১৬ মাস বয়সী নিজের শিশু সন্তানকে নদীর পানিতে ফেলে দেওয়ার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে নিজের গ্রেপ্তার দাবি করেছেন এক মা। বৃহস্পতিবার উপজেলার আত্রাই নদীর মাহমুদপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে খমির শেখ নামে এক ব্যক্তি শিশুটিকে প্রাথমিক শুশ্রুষা করেন। পত্নীতলা থানার পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একজন নারী থানায় এসে জানান তিনি তার ১৬ মাস বয়সী কন্যা শিশুকে ব্রিজ থেকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন। পরে পুলিশের কাছে নিজের গ্রেপ্তার দাবি করেছেন। ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে খমির শেখ নামে একজন ব্যক্তি শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা করেন বলে জানতে পারেন। পুলিশ তার কাছ থেকে শিশুটিকে হেফাজতে নিয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী মানসিকভাবে অসুস্থ। এদিন বিকেলে পেশাগত কাজে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পত্নীতলা থানা পরিদর্শনে যান। বিষয়টি শুনে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান। শিশুটিকে পানি থেকে উদ্ধার করায় খমির শেখকে আর্থিকভাবে পুরস্কৃত করেন তিনি। শিশুটির বাবা মেহেদী হাসান বলেন, আমার স্ত্রী কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন। যার কারণে এমন ঘটনা ঘটেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, একজন মা থানায় এসে বলেন যে তিনি তার ১৬ মাস বয়সী নিজ সন্তানকে আত্রাই নদীর পানিতে ফেলে দিয়েছেন। ঘটনা নিশ্চিতে আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে ফোনে কথা বলি। কথা বলে জানতে পারি তিনি সন্তানসহ বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশের একটি টিমসহ আমি ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ওই শিশুকে পানি থেকে উদ্ধার করেন একজন ব্যক্তি। খুশি হয়ে তাকে পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরুষ্কার প্রদান করা হয়েছে। শিশুর পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। তারা শিশুটির নিরাপত্তা এবং তার মায়ের মানসিক চিকিৎসা করাবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। - বিষয় : - নওগাঁ - সন্তান - আত্মসমর্পণ