সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a specific, recent violent incident where a man was beaten and hacked to death by a group of locals on suspicion of theft. This is a clear case of mob justice within Bangladesh and meets all criteria for inclusion.

Reported by:SamakalJugantorProthom AloCorroborated · 3 sources
15/10/26•উত্তর খোলা বিল, জেয়ালা গ্রাম, তালা উপজেলা

Killed

1

Injured

0

Summary

সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল নামে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 9

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ক্ষিতিশ মণ্ডলবিশ্বনাথ ঘোষশিমুল ঘোষসমর ঘোষইব্রাহিম খাঁহাবিবুর গাজীগফফার শেখ

Tags

LynchingVigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 17/10/26open original ↗

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় মাছ চুরি সন্দেহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ ফাইল ছবি সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ২১:৪৯ সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরি সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫৩) নামে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে উপজেলার জেয়ালা গ্রামের উত্তর খোলা বিলে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মণ্ডল জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা গ্রামের উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের একপর্যায়ে ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ছাড়া তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভোর পর্যন্ত তার ওপর নির্যাতন চালানো হয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, ক্ষিতিশ মণ্ডলের নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হবে, এটা মেনে নেওয়া যায় না। তারা এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। তালা থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, মাছ চুরির অভিযোগে ক্ষিতিশ মণ্ডলকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছিল। - বিষয় : - কুপিয়ে হত্যা - সাতক্ষীরা

Source 2: Jugantor · 17/10/26open original ↗

তালায় ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মাছ চুরির অপবাদ তালায় ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা Advertisement সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে রাতভর নির্যাতন, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তার নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, নির্যাতনে ক্ষিতিশের হাত-পা ভেঙে যায়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয় এবং চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। থানার ওসি মহসিন আলী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source 3: Prothom Alo · 16/10/26open original ↗

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যাপ্রতীকী ছবি সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরি সন্দেহে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ক্ষিতীশ মণ্ডল (৫২)। তিনি তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের বাসিন্দা ও মাছের ঘেরের ব্যবসা করতেন। নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতীশ মণ্ডলকে আটক করা হয়। পরে ১০–১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ক্ষিতীশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, আজ সকাল আটটার দিকে ক্ষিতীশ মণ্ডলকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। এর মধ্যে দুপুরে তাঁর মৃত্যু হয়। ক্ষিতীশের চাচাতো ভাই পার্থ মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর চাচাতো ভাইয়ের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর এভাবে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে! খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহসিন আলী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষিতীশকে মারধরের খবর পেয়ে উদ্ধারে গিয়েছিলেন বলে জানান তাঁর স্ত্রী সুলেখা মণ্ডল। তিনি বলেন, তখনো ক্ষিতীশ কথা বলতে পারছিলেন। মারধরে জড়িত কয়েকজনের নামও তাঁকে বলেছিলেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন তালাসাতক্ষীরাঅপরাধখুলনা বিভাগহত্যা