উচ্চ আদালত থেকে যুগান্তর প্রতিনিধিসহ ২ সাংবাদিকের জামিন
Why this classification
The incident is classified as political violence because it involved a mob attacking a police station, which is a direct act of violence against state authority, often linked to local political grievances and power dynamics.
Killed
0
Injured
0
Summary
বরিশালের আগৈলঝাড়া থানায় আসামির মৃত্যুর গুজবে হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় যুগান্তরের প্রতিনিধি সাইফুল ইসলামসহ দুই সাংবাদিককে হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
AI analysis
Category
Political Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, একটি গুজবকে কেন্দ্র করে সংঘটিত এ হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বক্তব্য দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকিরকে একটি চুরি মামলায় গ্রেপ্তার করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলাও রয়েছে। গ্রেপ্তারের সময় তিনি মাদকের প্রভাবে ছিলেন। থানা হাজতে থাকাকালে তিনি নিজের মাথায় নিজেই আঘাত করে রক্তাক্ত হন। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবি, পরদিন (৯ জুলাই) দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কতিপয় ব্যক্তি আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপরও হামলা করা হয়। সংগঠনটি বলেছে, গুজবনির্ভর এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি নয়, বরং দেশে গড়ে ওঠা ‘মব সংস্কৃতি’র বহিঃপ্রকাশ। এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি এবং শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। বিবৃতিতে আরও বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী অসুস্থ আসামির চিকিৎসার ব্যবস্থা করা পুলিশের আইনগত দায়িত্ব এবং মানবিক দায়িত্বেরও অংশ। গুজব ও উসকানিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা পুলিশের মনোবল দুর্বল করার অপচেষ্টা বলেও মনে করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি দেশের নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হয়ে আইনকে শ্রদ্ধা করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করা এবং যে-কোনো অভিযোগ বা অসন্তোষের ক্ষেত্রে আইনসম্মত ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে রাষ্ট্রের আইনশৃঙ্খলা, জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, সংযম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমএসি/এমএন
উচ্চ আদালত থেকে যুগান্তর প্রতিনিধিসহ ২ সাংবাদিকের জামিন
আগৈলঝাড়া থানায় হামলা উচ্চ আদালত থেকে যুগান্তর প্রতিনিধিসহ ২ সাংবাদিকের জামিন Advertisement গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ আসামির মৃত্যুর গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় করা মামলায় আসামি যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলামসহ দুই সাংবাদিককে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. সালিম ও বিচারপতি আসিফ হাসানের যৌথ বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে ওই দুই সাংবাদিককে বরিশাল জজ আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেন উচ্চ আদালত। যুগান্তর প্রতিনিধি সাইফুল বলেন, সম্প্রতি মাদকসহ ৪ জনকে আটক করে পুলিশ টাকার বিনিময়ে ৩ জনকে ছেড়ে দিয়ে ১ জনকে আদালতে সোপর্দ করে। এ সংবাদ যুগান্তরসহ ৪-৫টি দৈনিক পত্রিকায় ও নিউজ পোর্টালে প্রকাশিত হলে থানা পুলিশ আমার ওপর ক্ষিপ্ত হয়ে এক বিএনপি নেতাকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করায়। ষড়যন্ত্র করে হয়রানির উদ্দেশ্যে ওসি আমাকে ওই মামলায় আসামি করেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন যুগান্তর সাংবাদিক। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, তদন্ত শেষে এ মামলার এজাহারভুক্ত সব আসামি ও ভিডিও ফুটেজ দেখে আরও ১৭ জনকে শনাক্ত করে মোট ৬০ জনের বিরুদ্ধে ২৭ আগস্ট বরিশাল আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
