ইট দিয়ে শ্রমিকের মাথা ফাটালেন চেয়ারম্যানপুত্র

AI-classifiedconfidence 95%

Why this classification

This is classified as a violent incident because a brick kiln worker was physically assaulted with a brick by the chairman's son, resulting in severe head injuries, confirmed by eyewitness accounts and hospital reports.

Reported by:JugantorSingle source
28/08/26•Malikhali

Killed

0

Injured

1

Summary

পিরোজপুরের নাজিরপুরে চেয়ারম্যানের ইটভাটায় কাজ করার সময় চেয়ারম্যানের ছোট ছেলে রানা দাড়িয়া কোনো কারণ ছাড়াই ইট দিয়ে গোলক মল্লিক নামের এক শ্রমিকের মাথায় আঘাত করে গুরুতর আহত করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইমাম হাসান রানা দাড়িয়া (চেয়ারম্যানপুত্র)গোলক মল্লিক (শ্রমিক)রুহুল আমীন বাবলু দাড়িয়া (চেয়ারম্যান)

Tags

MurderLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 30/08/26open original ↗

ইট দিয়ে শ্রমিকের মাথা ফাটালেন চেয়ারম্যানপুত্র

ইট দিয়ে শ্রমিকের মাথা ফাটালেন চেয়ারম্যানপুত্র Advertisement নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নাজিরপুরে ইট দিয়ে আঘাত করে গোলক মল্লিক নামে এক ইটভাটা শ্রমিকের মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানপুত্র ইমাম হাসান রানা দাড়িয়ার বিরুদ্ধে। মালিখালী ইউনিয়নের একটি ইটভাটায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত গোলক মল্লিক মালিখালী গ্রামের অজিত মল্লিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের স্ত্রী রিক্তা মল্লিক জানান, সকালে তার স্বামী চেয়ারম্যানের ইটভাটায় কাজ করতে যান। এ সময় চেয়ারম্যান রুহুল আমীন বাবলু দাড়িয়া তার কাছে কত ইট বিক্রি হয়েছে জানতে চান। একপর্যায়ে কোনো কথা ছাড়াই চেয়ারম্যানের ছোট ছেলে রানা দাড়িয়া ইট দিয়ে গোলকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মশিউর রহমান জানান, গোলকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান রুহুল আমীন বাবলু দাড়িয়া বলেন, বিষয়টি মিটমাট হয়ে গেছে। আহতের চিকিৎসার খরচ দেওয়া হয়েছে। ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।