সিলেটে তিন লাশ উদ্ধার বাসার মূল ফটক ভেতর থেকে বন্ধ, খোলা ছিল গ্রিলহীন বারান্দার দরজা
Why this classification
This incident was classified as criminal violence in Sylhet. Parties reported: Unidentified Miscreants. Reported casualties: 3 killed and 0 injured. Reported by 4 sources.
Killed
3
Injured
0
Summary
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, জমিজমা সংক্রান্ত বিরোধ বা ডাকাতির জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
98% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/08/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (4 sources)
সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা
সারাদেশ সিলেটে ঘরের মধ্যে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা × সিলেট নগরীর রায়নগরের এই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ (ছবি- ইউসুফ আলী) সিলেট ব্যুরো প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৩:২০ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৩:৩৩ - অ + সিলেট নগরীর রায়নগরের রাজবাড়ী মিতালী আবাসিক এলাকার একটি বাসায় স্ত্রী ও গৃহপরিচারিকাসহ গৃহকর্তাকে খুন করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে পুলিশ ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন, মিতালী ১১১ নম্বর নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫)। কী কারণে নিজ বাসায় তাদের খুন করা হয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। আব্দুস সাত্তারের বাড়ি বিয়ানীবাজার। তাঁর সন্তানদের মধ্যে এক ছেলে ও এক মেয়ে আমেরিকায় এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি নিজ বাসায় বসবাস করছিলেন। সকালে খবর পেয়ে পুলিশ বাসার দ্বিতীয় তলায় আব্দুস সাত্তারের ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ দেখতে পায়। তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সেখানে ভিড় করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানিয়েছেন, ঘরের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। কেন তাদের হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পাশাপাশি পুলিশের একটি বিশেষ টিম সেখানে যায়। হত্যার বিষয়ে পুলিশ কমিশনার সাংবাদিকের বলেন, ‘তিনতলা বাসার দোতলার ফ্ল্যাটের বন্ধ দরজার ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে দুটি ধারণা করছি। হয়তো ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাদের খুন করে, অথবা জমি নিয়ে বিরোধ থেকেও এ ঘটনা ঘটতে পারে। বিষয় : খুন গলা কেটে হত্যা মরদেহ উদ্ধার আরও পড়ুন ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে নিরাপদ পরিবেশ দরকার: মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন: স্বামীকে দাফনের পরই চলে গেলেন দগ্ধ স্ত্রী ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে সিলেটে দম্পতি ও গৃহকর্মী ‘প্রেমিকা’কে হত্যা করেন রঙমিস্ত্রি বাবুল: পুলিশ সর্বশেষ মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান সম্পাদক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ক্রীড়াঙ্গনে মেয়েদের এগিয়ে নিতে নিরাপদ পরিবেশ দরকার: মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রঞ্জন কর্মকার আর নেই ‘মধ্যরাতে বিদ্যুৎ গেলে গরমে ঘুমাব কী করে’ বিষয়ে সংশোধিত তথ্য মন্ত্রণালয়কে দিল দুদক নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন: স্বামীকে দাফনের পরই চলে গেলেন দগ্ধ স্ত্রী ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের আলোচনা আগামী মাসে শুরু আরও পড়ুন ×
সিলেটে ৩ খুন: দম্পতির দাফন সম্পন্ন, এখনো হয়নি মামলা
নৃশংসভাবে খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।আজ শুক্রবার বাদ আসর সিলেট নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এই দম্পতির জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁদের মরদেহ নগরের নয়াসড়ক এলাকার হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। জানাজায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে অংশ নেন নিহত দম্পতির একমাত্র ছেলে আরিফ ইফতেখার। শুক্রবারই তিনি দেশে ফেরেন। জানাজার আগে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমার বাবা যদি কোনো ভুল করেন, আপনারা ক্ষমা করে দেবেন। আর কেউ তাঁর কাছে টাকা-পয়সা পেয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’পরে পাশাপাশি খাটিয়ায় মরদেহ রেখে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে দুটি অ্যাম্বুলেন্সে করে রায়নগরের বাসা থেকে তাঁদের মরদেহ শাহী ঈদগাহ ময়দানে নেওয়া হয়। জানাজা শেষে দাফনের জন্য মরদেহ নয়াসড়ক এলাকার হযরত মানিক পীর (রহ.) মাজারসংলগ্ন কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সিলেট নগরের শাহী ঈদগাহ ময়দানে নিহত দম্পতির জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকানিহত দম্পতির একমাত্র ছেলে ও এক মেয়ে যুক্তরাজ্য থেকে শুক্রবার দেশে ফেরেন। এর আগে বৃহস্পতিবার তাঁদের দুই মেয়ে দেশে ফেরেন। দাফন শেষে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত দম্পতির ছেলে রাতে থানায় মামলা করবেন বলে জানা গেলেও শুক্রবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি।সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।’ সিলেটে বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা মরদেহ তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধারবুধবার (১২ আগস্ট) সকালে সিলেট নগরের রায়নগর এলাকার নিজেদের বাসা থেকে আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগমের (১৮) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মী তাহমিনার জানাজা বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নিহত দম্পতির মেয়েরা দেশে ফিরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তাঁদের মা-বাবার মরদেহ গ্রহণ করেন। সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মীর লাশ উদ্ধার: যে তিন বিষয় সামনে রেখে তদন্তে পুলিশ আটক ব্যক্তিকে ৫৪ ধারায় গ্রেপ্তারএ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাবুল মিয়া (৪০) নামে এক রংমিস্ত্রিকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। গৃহকর্মীর সঙ্গে তর্কাতর্কির জেরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। মামলা না হওয়ায় গতকাল রাতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সিলেটে তিন খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার
সিলেটে ১১ দলীয় ঐক্যের সভা এনসিপির ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই দেশে আর কাউকে নতুন করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্নপূরণ হতে দেওয়া হবে না। হবিগঞ্জ এবং সিলেটের গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সোমবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেট কার্যালয়ে আয়োজিত সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, গণভোটের রায় বাস্তবায়ন এবং শেখ হাসিনাসহ সহযোগীদের বিচারের দাবিতে জনসভার ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্য। ওই সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ ও মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী উপস্থিত ছিলেন। এছাড়াও জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও জেলা সভাপতি মাহিন আহমদ খান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহানগর আহ্বায়ক ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মো. ফখরুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। প্রস্তুতি সভায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে গণসংযোগ জোরদারসহ সার্বিক প্রস্তুতিমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
সিলেটে তিন লাশ উদ্ধার বাসার মূল ফটক ভেতর থেকে বন্ধ, খোলা ছিল গ্রিলহীন বারান্দার দরজা
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় দ্বিতীয় তলা থেকে তিনজনের লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। আজ দুপুরে তোলাছবি: প্রথম আলো সিলেট নগরের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় জমিজমা নিয়ে বিরোধ কিংবা ডাকাতির মতো বিষয় থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। আজ বুধবার সকালে রায়নগরের মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভেতর থেকে বন্ধ একটি ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন বাসাটির বাসিন্দা আবদুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২০)। আরও পড়ুন সিলেটে বাসা থেকে স্বামী–স্ত্রী ও গৃহপরিচারিকার গলাকাটা লাশ উদ্ধার ১২ আগস্ট ২০২৬ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আবদুস সাত্তারের বাসা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান কয়েকজন প্রতিবেশী। পরে পাশের একটি ভবন থেকে কেউ ওই বাসার বারান্দার দরজার নিচে রক্ত দেখতে পান। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়। মিতালি সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে নিচে নেমে দ্বিতীয় তলার বারান্দার দরজা খোলা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ বাসাটিতে যায়। ভেতর থেকে বন্ধ ঘরের ড্রয়িংরুমে আবদুস সাত্তারের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার লাশ পাওয়া যায় অন্য কক্ষে। লাশ উদ্ধারের খবরে ভিড় করেন স্থানীয় লোকজনছবি: প্রথম আলো পুলিশ জানায়, আবদুস সাত্তারের ঘরটি ভেতর থেকে বন্ধ থাকলেও বারান্দার দরজা খোলা ছিল। বাসার ভেতর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত ছিল কি না এবং বাইরে থেকে কেউ বারান্দা দিয়ে বাসায় ঢুকেছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। আবদুস সাত্তার আগে সিলেট নগরের কালিঘাট এলাকায় পাইকারি পণ্যের ব্যবসা করতেন। পরে আম্বরখানা এলাকায় মানি এক্সচেঞ্জের ব্যবসা ছিল। পরিবারে তাঁর এক ছেলে ও তিন মেয়ে। তাঁরা সবাই প্রবাসী। ছেলে ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে এবং দুই মেয়ে যুক্তরাজ্যে থাকেন। আবদুস সাত্তারের স্বজন ইফতেখার আহমদ প্রথম আলোকে বলেন, আবদুস সাত্তারের মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকা খাজনা গ্রামে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার দিকে খবর পেয়ে তিনি ওই বাসায় আসেন। তবে কারও সঙ্গে বিরোধ ছিল বলে তাঁর জানা নেই। ‘নিকুঞ্জ ভিলা’ নামের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আবদুস সাত্তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন। ভবনের নিচতলার একটি ফ্ল্যাট প্রায় ১৫ দিন ধরে খালি। তৃতীয় ও চতুর্থ তলায় দুটি পরিবার বসবাস করে। ভবনের প্রতিটি তলায় বারান্দা আছে। নিচতলার বারান্দায় লোহার গ্রিল থাকলেও দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায় গ্রিল নেই। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রায়নগরের মিতালি আবাসিক এলাকায় পাশাপাশি দুটি ভবন আছে। এর একটি চারতলা ও অন্যটি তিনতলা। ‘নিকুঞ্জ ভিলা’ নামের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আবদুস সাত্তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে নিয়ে থাকতেন। ভবনের নিচতলার একটি ফ্ল্যাট প্রায় ১৫ দিন ধরে খালি। তৃতীয় ও চতুর্থ তলায় দুটি পরিবার বসবাস করে। ভবনের প্রতিটি তলায় বারান্দা আছে। নিচতলার বারান্দায় লোহার গ্রিল থাকলেও দ্বিতীয় ও তৃতীয় তলার বারান্দায় গ্রিল নেই। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাইরে থেকে নিচতলা বেয়ে দ্বিতীয় তলার বারান্দায় ওঠা সম্ভব। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আবদুস সাত্তারের নিচতলার একটি ঘরে মেরামত ও রঙের কাজ চলছিল। আজ সকালে রঙের মিস্ত্রিরা কাজ করতে এসেছিলেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা ফিরে যান। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘরের ওয়ার্ডরোব খোলা ছিল। এর ওপর একটি দলিল পাওয়া গেছে। এ কারণে জমিজমা নিয়ে বিরোধ কিংবা ডাকাতির ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর পুলিশের কমিশনার সকালে বিদ্যুৎ ছিল না জানিয়ে ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া কলেজছাত্র রাকিব আহমদ বলেন, তিনি তেমন চিৎকারের শব্দ শুনতে পাননি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি প্রথম আলোকে বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘরের ওয়ার্ডরোব খোলা ছিল। এর ওপর একটি দলিল পাওয়া গেছে। এ কারণে জমিজমা নিয়ে বিরোধ কিংবা ডাকাতির ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর আরও পরিষ্কার হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন সিলেটসিলেট বিভাগসিলেট সিটিঅপরাধখুনহত্যা
