কুমিল্লায় মাদ্রাসা ছাত্রকে মারধর ভিডিও ভাইরাল
Why this classification
A principal in Comilla tied a sixth-grade student's hands behind his back and caned him in the madrasa ground, as shown in a video that went viral. The beating was a physical attack on a child, occurred on 12 May 2026 (within the 14-day window), and was reported as a concrete single incident.
Killed
0
Injured
1
Summary
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি মাদ্রাসায় ২০২৬ সালের ১২ মে (মঙ্গলবার) প্রিন্সিপাল মোল্লা শাহিদুল ইসলাম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রায়হানের দুই হাত পেছনে বেঁধে বেত্রাঘাত করেন। নির্যাতনের ভিডিও ভাইরাল হলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপালকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কুমিল্লায় মাদ্রাসা ছাত্রকে মারধর ভিডিও ভাইরাল
প্রিন্সিপাল বরখাস্ত কুমিল্লায় মাদ্রাসা ছাত্রকে মারধর ভিডিও ভাইরাল Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি মাদ্রাসায় ছাত্রকে দুই হাত পেছনে বেঁধে অমানুষিক নির্যাতন করেছেন প্রিন্সিপাল মোল্লা শাহিদুল ইসলাম। শুক্রবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। এদিকে বিষয়টি জানার পর অভিযুক্ত প্রিন্সিপালকে তাৎক্ষণিক বরখাস্ত করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণফুলী শিপইয়ার্ডের মালিক ইঞ্জিনিয়ার রশিদ। এর আগে মঙ্গলবার উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রায়হান ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, দুপুরে শিক্ষার্থী রায়হানকে ক্লাসরুম থেকে বের করে মাদ্রাসা মাঠে নেওয়া হয়। পরে অফিস সহায়ককে দিয়ে রায়হানের দুই হাত পেছনে বাঁধা হয়। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীকে মাঠের মাঝখানে ফেলে বেত্রাঘাত করা হচ্ছে এবং ছেলেটি অনুনয়-বিনয় করছে। অভিযোগের বিষয়ে প্রিন্সিপাল বলেন, চক্রান্ত করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ছাত্রকে শাসন করেছি মাত্র। মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও স্থানীয়রা জানান, অভিযুক্ত প্রিন্সিপাল দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন। ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, প্রিন্সিপালের এমন কর্মকাণ্ড আমাদের ব্যথিত করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
