মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a specific, recent armed clash between local groups in Dhaka resulting in two injuries by gunfire and hacking, which meets all criteria for a relevant violent incident.

Reported by:Ajker PatrikaProthom AloJugantorCorroborated · 3 sources
15/10/26•বছিলা সড়ক, মোহাম্মদপুর

Killed

0

Injured

2

Summary

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সড়কে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. ফাহিমমো. সুমনমো. আব্দুল হালিম

Tags

Gang WarMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 15/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Ajker Patrika · 15/10/26open original ↗

মোহাম্মদপুরে সন্ত্রাসীদের গুলি ও কোপে বাবা-ছেলে আহত

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার রাত ৯টার পর মোহাম্মদপুরের বছিলা সড়কের ময়ূর ভিলার সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন মো. ফাহিম ও তাঁর বাবা মো. সুমন। জানা গেছে, রাতে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে এ গুলি ও হামলার ঘটনা ঘটে।আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়, পরে তাঁদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

Source 2: Jugantor · 15/10/26open original ↗

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা

স্বর্ণের চেইন ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে গলা কেটে হত্যা. ঢাকার কেরানীগঞ্জে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় চিনে ফেলায় ফুলবানু (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

Source 3: Prothom Alo · 15/10/26open original ↗

মোহাম্মদপুরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ২

সংঘর্ষপ্রতীকী ছবি রাজধানীর মোহাম্মদপুরে তিন রাস্তার কাছে আজ বৃহস্পতিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জের ধরে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি পক্ষের দুজন আহত হয়েছেন। পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার আগে স্থানীয় সন্ত্রাসী সাব্বির গ্রুপের সঙ্গে পটালি গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পাটালি গ্রুপের দুই সদস্য আহত হন। তাঁদের স্থানীয় কোনো হাসপাতালে নেওয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সাব্বির গ্রুপের চাপাতির কোপ ও গুলিতে খুন হন পাটালি গ্রুপের ফরহাদ হোসেন (২৩)। ওই ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির গ্রুপের আরমানকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর জের ধরে সাব্বির গ্রুপ পাটালি গ্রুপের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাটালি গ্রুপের সদস্য ফরহাদের ভগ্নিপতি ও ভাগনে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুই পক্ষ এলাকা ছেড়ে চলে যায়। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন সন্ত্রাসবাদসন্ত্রাসঅপরাধসংঘর্ষমোহাম্মদপুর