মাদক সেবনে বাধা, সংঘর্ষে শিশু-নারীসহ আহত ১৩
Why this classification
This is a valid violent incident: two local groups clashed on 3 June 2026 in Padamshree village, Madan, Netrokona, leaving at least 13 people injured, including a 13-year-old girl in serious condition. The article reports a physical fight with injuries, and the event is recent and located in Bangladesh.
Killed
0
Injured
13
Summary
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে ৩ জুন ২০২৬ (বুধবার) মাদক সেবনে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশু, নারীসহ অন্তত ১৩ জন আহত হন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী স্বর্ণা আক্তার গুরুতর আহত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 13
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদক সেবনে বাধা, সংঘর্ষে শিশু-নারীসহ আহত ১৩
মাদক সেবনে বাধা, সংঘর্ষে শিশু-নারীসহ আহত ১৩ Advertisement মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:১৭ পিএম মাদক সেবন করতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। ছবি: যুগান্তর নেত্রকোনার মদনে মাদক সেবন করতে নিষেধ করায় দুপক্ষের সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩ জুন) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে পদমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, ছালেম মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল রহমান, মিজানুর, অলি আক্তার ও রাহেলা আক্তার। তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় স্বর্ণা আক্তার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয় এবং সঙ্গীদেরকে মঙ্গলবার বিকালে হাওরের পাশে মাদক সেবন করে মাতলামি করতে দেখে নিষেধ করে। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে রেজ্জাক ও শামীমের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি সানির চাচা মিজানুর ও হাফিজুল জানান, রেজ্জাকের ছেলেরা তাদের দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে মাতলামি করতে ছিল। এ সময় আমার ভাতিজা সানি নিষেধ করে। এ নিয়েই তিন পাড়া মিলে আমাদের ওপর আক্রমন করে। এতে আমরা সবাই আহত হয়েছি। স্বর্ণা আক্তার নামে এক শিশু গুরুতর আহত। জানি না সে বাঁচবে কিনা। রেজ্জাকের দলের জোবায়ের জানান, গত দুদিন আগে তাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। আজকে মাদক নিয়ে কোনো মারামারির ঘটনা ঘটেনি। মদন থাানার ওসি তদন্ত অসীম কুমার বলেন, আমি নেত্রকোনায় আছি। খোঁজ নিয়ে জানাচ্ছি।
