‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Fake RAB (Robbers), Cosmetics Businessman. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
25/04/26•Sector 15, Uttara, Turag

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৫শে এপ্রিল ঢাকার উত্তরায় র‍্যাব পরিচয়ে কসমেটিকস ব্যবসায়ী সালমান মাহবুব জয়কে অপহরণ করে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত লুট করা হয়। পরে মারধর শেষে ভুক্তভোগীকে পূর্বাচলের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাত দল।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 4

Parties involved

Fake RAB (Robbers)Cosmetics Businessman

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 26/04/26open original ↗

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব

রাজধানীর তুরাগ এলাকায় র‍্যাব পরিচয়ে এক প্রসাধনী ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে ৩২ লাখ টাকা ও প্রায় ৯ লাখ থাই বাত ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পালানোর সময় তাকে ধরে আওয়ামী লীগের দোসর সম্বোধন করেন প্রতারক চক্রটি। লুটের পর ব্যবসায়ীকে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় ডাকাতদল।হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী সালমান মাহবুব জয়। তিনি ঢাকার চকবাজার এলাকার বাসিন্দা। আজ রোববার ডিএমপি উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় তুরাগ থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। শিগগিরই ডাকাতদের গ্রেপ্তার করতে পারব বলে আশাবাদী।’মামলার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে অটোরিকশায় আজমপুরের উদ্দেশে রওনা হন। পথে ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন উত্তর পাশের খেলার মাঠে পৌঁছালে অজ্ঞাত সাতজন ব্যক্তি র‍্যাব পরিচয়ে রিকশাটি থামায়। তখন তারা ব্যাগ তল্লাশি করতে চাইলে ভুক্তভোগী দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন র‍্যাব পরিচয়ধারীরা ধাওয়া করে ধরে ফেলে এবং ‘আওয়ামী লীগের দোসর’ বলে মারধর করে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়।এতে আরও উল্লেখ করা হয়, গাড়ির ভেতর নেওয়ার পরপরই ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল–ঘুষি মারা হয়। দুই হাতে হাতকড়া, চোখে কালো কাপড় দিয়ে বাঁধা এবং মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। এরপর গাড়ি চলন্ত অবস্থায় তাঁর সঙ্গে থাকা ৩২ লাখ টাকা ও ৮ লাখ ৭৯ হাজার থাই বাত এবং আইফোন নিয়ে পূর্বাচলের ৯ নম্বর সেক্টরের একটি নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় তারা।

Source 2: Prothom Alo · 20/08/26open original ↗

উত্তরায় পেট্রলপাম্পের টাকা লুটের ঘটনায় আরও ৪৮ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারপ্রতীকী ছবি রাজধানীর উত্তরার ডিএল ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) সোয়া কোটি টাকা লুটের ঘটনায় আরও ৪৮ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত চার দিনে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, হাতকড়া ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। এ নিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোট ৬০ লাখ টাকা উদ্ধার এবং আটজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার নতুন তিনজন হলেন আবদুল হাকিম, আবদুল জলিল ও কাউসার। র‍্যাব বলেছে, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন আবদুল হাকিম, তথ্য সংগ্রহ করেন কাউসার আর বাস্তবায়নে ছিলেন আবদুল জলিল। আজ বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ ডাকাতচক্র ঘটনাস্থল রেকি করে ডাকাতি সংঘটিত করে এবং লুণ্ঠিত টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব ১৬ আগস্ট রাতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, হাতকড়া ও ওয়্যারলেস সেটসহ আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন সকালে কাউসারকে এবং গতকাল বুধবার রাতে সাভার এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাইয়ের ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকা, অস্ত্র, গুলি, সরঞ্জামাদিসহ তিন ডাকাতকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে ১৪ আগস্ট রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অস্ত্র, গুলি এবং ছিনতাই হওয়া ১২ লাখ টাকাসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ আগস্ট সকালে রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় বিমানবন্দর সড়কে ক্রাউন প্লাজার সামনে কর্মচারীকে কুপিয়ে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া টাকা ডিএল ফিলিং স্টেশনের। গ্রেপ্তার ১২ চাঁদাবাজ এদিকে গতকাল বুধবার রাজধানীর তুরাগ থানার কামারপাড়া ফলের আড়তে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্রের ১২ সদস্যকে হাতেনাতে আটক করেছে র‍্যাব। প্রাথমিক অনুসন্ধানে র‍্যাব জানতে পারে, চক্রটি প্রতিদিন ফল ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করত এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভ্যান, রিকশা ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি দেখাত। অভিযানের সময় চাঁদা আদায়কালে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চাঁদার ১১ হাজারের বেশি টাকা উদ্ধার করা হয়। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বাংলাদেশ থেকে আরও পড়ুন গ্রেপ্তারঅপরাধডাকাতিআগ্নেয়াস্ত্রছিনতাইউত্তরার‍্যাব