প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা
Why this classification
This incident is classified as political violence in Barishal. Parties reported: BNP, Awami League. Reported by 1 source.
Killed
0
Injured
0
Summary
বরিশালের বিএনপি নেতারা একে অপরকে দায়ী করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগ কর্মীদের ভেড়ানোর অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 3
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 07/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা
বরিশাল বিএনপি - দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। - কথা উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। - নাশকতার আশঙ্কা বিএনপির শীর্ষ নেতার। খান রফিক, বরিশাল আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১২: ৫২ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা। গত বছর বিজয় দিবসে বিএনপির মিছিলে অংশ নেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফার দুই সহোদর। মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন নামক এই দুই ব্যক্তি সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর নগরের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতাদের প্রশ্রয়ে দুলাল ও জসিম বিএনপিতে ঢুকে পড়েছেন বলে স্থানীয় নেতারা অভিযোগ করেন। এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব আমির খসরু বলেন, ‘দুলাল ও জসিম আগে বিএনপি করতেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক চাপে পড়ে তাঁরা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। বর্তমানে যদি দুলাল ও জসিমকে নিয়ে বিতর্ক তৈরি হয়, তাহলে তাদের বিএনপির মিছিলে ডাকা হবে না।’ বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারী বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন বলেন, ‘যারা বিএনপিতে আওয়ামী লীগের লোকজন এনে দল ভারী করছে, তাদের ধরা উচিত। এমন একটি ঘটনা ৭ নম্বর ওয়ার্ডে ঘটেছে। সব ওয়ার্ডেই যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের শেল্টার দিচ্ছে, তাদের কৈফিয়ত তলব করতে হবে। তাদের যারা ধানের শীষের মিছিলে এনে ঢোকাচ্ছে, তারা অপরাধী।’ সম্প্রতি বরিশাল নগরে অনুষ্ঠিত এক সভায় নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির নেতা-কর্মীদের বলেন, ‘আওয়ামী লীগের ছায়া আছে এমন কাউকে দলে আনবেন না। আমরা এর পর থেকে হাতেনাতে ধরব। আমরা যারা এত দিন রাজনীতি করে আসছি, তাদের অবৈধ টাকাপয়সা নেই। আমাদের লোকজন কোনো অফিস-আদালতেও দৌড়ায় না, কোনো দখলদারিতেও নেই। বাসস্ট্যান্ড খায় না, রুপাতলী খায় না, লঞ্চঘাট খায় না, বাজার খায় না।’ জানতে চাইলে বিএনপি নেতা মীর জাহিদুল কবির বলেন, ‘যারা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের হয়ে দা নিয়ে হামলা করেছে, তারাও ধানের শীষের মিছিলে ঘোরে। এমন একজন ২১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর সাঈদ আহমেদ মান্নার সহচর মো. সজিব। যাদের লোক নেই, তারা এসব অনুপ্রবেশকারী ঢুকিয়ে দল ভারী করছে।’ এদিকে গত বছরের ১৮ ডিসেম্বর জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন ফেসবুকে সতর্ক করে লেখেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা সাথে নিয়ে নিজের দল ভারী করতে চায়, হাদির ওপর হামলা থেকে তাদের শিক্ষা নেওয়াও উচিত। প্রেতাত্মারা বিশ্বস্ত হয় না, বিশ্বাসঘাতক হয়।’ এ প্রসঙ্গে প্রশ্ন করলে শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘বরিশাল নগরের প্রতি এলাকাতেই অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে গেছে। তারা ধানের শীষের মিছিলে অংশ নেয়। যারা আওয়ামী লীগ করত, তারা বিএনপির বন্ধু নয়। এ জন্য সবাইকে সতর্ক করে দিয়েছি।’ এ বিষয়ে জানতে বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, তিনি বরিশাল বিএনপিতে আওয়ামী লীগের লোকজন ঢুকে পড়ার কথা শুনেছেন। তৃণমূল পর্যায়ে এ নিয়ে কথা উঠলে তা অনেকাংশেই অ্যালার্মিং। এ ধরনের অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বিএনপি প্রার্থীদের মিছিলে ঢুকে আওয়ামী লীগ নাশকতা করতে পারে। বিএনপি নেতা কুদ্দুস বলেন, দলীয় ফোরামে এমপি প্রার্থীদের এ বিষয়ে সতর্ক করা হবে। পঠিত সর্বশেষ ১ ২ ৩ ৪ ৫ খুঁজুন রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে... ১ মিনিট আগে চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে.... ১ ঘণ্টা আগে কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১ ঘণ্টা আগে সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের.... ১ ঘণ্টা আগে
