শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার
Why this classification
This incident was classified as criminal violence in Moulvibazar. Parties reported: Unknown. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৭ মার্চ নিখোঁজ হওয়া কিশোর জুনায়েদ মিয়ার লাশ ২৯ মার্চ রাত ৯টায় উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে কয়েকজনকে অভিযুক্ত করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 7
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার আলিসারকুল গ্রামের কামারপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নে আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় জুনায়েদ নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা রমিজ মিয়া ফেসবুক লাইভে এসে সন্তানের সন্ধান চান। গতকাল কিশোরের লাশ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। জুনায়েদের লাশ উদ্ধারের পর গতকাল রাতে তাঁর বাবা আবার ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি ছেলে হত্যার বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার সবার সহযোগিতাও কামনা করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
সারাদেশ মৌলভীবাজার শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার জেলা প্রতিনিধি মৌলভীবাজার ৩০ মার্চ ২০২৬, ০৯:১৫ অ+ অ- মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিখোঁজ হওয়ার দুই দিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে সে নিখোঁজ হয়। বিজ্ঞাপন রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নে আলিসারকুল গ্রামের প্রবাসী রমিজ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর তার বাবা রমিজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলে জুনায়েদ লাশ উদ্ধারের পর আজ রাতে তার বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ এলাকার সবার সহযোগিতাও কামনা করেন। বিজ্ঞাপন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আরকে
