নাটোরে মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
Why this classification
A fish trader named Rafiqul Islam Rubel was found dead with his throat cut in his home in Singra, Natore, on the morning of 4 May 2026. This is a single, concrete murder within the recent window, so it counts as violence, though the killer has not been identified.
Killed
1
Injured
0
Summary
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ২০২৬ সালের ৪ মে (সোমবার) সকালে মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেল (৪৫)-এর গলাকাটা মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। আগের রাতে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী-সন্তানের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল, এবং পুলিশ ঘটনাটির তদন্ত করছে ও জড়িতদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
নাটোরে মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে রুবেলের বাগবিতণ্ডা হয়। পরে তিনি পাশের একটি কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা কক্ষে প্রবেশ করে তার গলাকাটা মরদেহ দেখতে পান। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। আশিকুর রহমান/এসএইচএ
ঠাকুরগাঁও শ্যামনগর লালপুরে ছাত্রসহ তিন লাশ উদ্ধার
ঠাকুরগাঁও শ্যামনগর লালপুরে ছাত্রসহ তিন লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্র, শ্যামনগরে কলেজছাত্র ও লালপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড়ে তার লাশ ঝুলছিল। নিহত শিফাত উপজেলার জামালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাঈদ হোসেনের ছেলে। ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর গ্রামে সৈকত মুখার্জি নামে একাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সৈকত পেট্রোলপাম্পের তেল সরবরাহকারী আদিত্য মুখার্জির ছেলে। পরিবারের দাবি, সৈকত আত্মহত্যা করেছে। ওসি খালেদুর রহমান বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে সৈকতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নাটোরের লালপুরে নুপুর খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুপুর খাতুন উপজেলার বড়বড়িয়া গ্রামের গোলাম জাকারিয়ার মেয়ে। ওই কিশোরীকে সৎ মা নির্যাতন করত বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
