সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি জমিসংক্রান্ত বিরোধ থেকে সৃষ্ট সশস্ত্র হামলা, যেখানে সুলতান মিয়ার লোকজন লাঠি-রামদা দিয়ে চারজনকে আহত করে। এটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা, তাই এটিকে সহিংসতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
02/06/26•সাতপোয়া এলাকা, সরিষাবাড়ী

Killed

0

Injured

4

Summary

মঙ্গলবার (০২ জুন) সরিষাবাড়ীর সাতপোয়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সুলতান মিয়ার লোকজন লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে লাইলি বেগম, মালেকা বেগম, আজিজুর রহমান ও মিন্টু মিয়া আহত হন এবং মিন্টু মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সুলতান মিয়ালাইলি বেগমমালেকা বেগমআজিজুর রহমানমিন্টু মিয়াসরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 04/06/26open original ↗

সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

সরিষাবাড়ীতে দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম Advertisement জামালপুর প্রতিনিধি প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে ৭ জনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। ভুক্তভোগীরা জানান, পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার সালিশ-বৈঠকেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে মঙ্গলবার জোর করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে সুলতান। এ সময় লাইলি বেগমের পরিবার বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। সুলতান মিয়ার লোকজন লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে চারজন আহত হয়। তারা হলেন-লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা গুরুতর, তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সরিষাবাড়ীর ওসি ইকবাল হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধে একটা মারামারির ঘটনায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।